বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

সফোসের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন জো লেভি

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে জো লেভিকে নিয়োগের ঘোষণা করেছে। দীর্ঘ নয় বছর ধরে সফোসের সাথে যুক্ত আছে লেভি। গত ১৫ ফেব্রুয়ারি থেকে সফোসের অস্থায়ী সিইও হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন।

সাইবার সিকিউরিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট খাতে এবং নেতৃস্থানীয় পর্যায়ের প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে কাজ করে যাচ্ছেন  জো লেভি। সফোস কোম্পানিটিকে একটি পণ্য-কেন্দ্রিক প্রতিষ্ঠান থেকে বিশ্বব্যাপী এর সাইবার সিকিউরিটির বিশাল পরিসর তৈরিতে তিনি ভূমিকা রেখেছেন।

মিডমার্কেট সেক্টরে সফোসের গ্রাহক বৃদ্ধি করা নতুন সিইও লেভির এখন অন্যতম পরিকল্পনা। বর্তমানে এই সেক্টরে প্রায় ৬,০০,০০০ গ্রাহক রয়েছে এবং এর বার্ষিক আয় ১.২ বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া, ছোট প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে আছেন লেভি, বিশেষভাবে সেই সেক্টরগুলো যেগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। ম্যানেজড সিকিউরিটি প্রোভাইডার(এমএসপি) বা পরিচালিত নিরাপত্তা প্রদানকারী এবং চ্যানেল পার্টনারদের সাথে এই ঝুঁকিগুলো সনাক্তকরণ এবং সাইবার হামলা মোকাবিলা করার উপর গুরুত্ব দেন জো-লেভি।

এমন স্ট্রাটেজিগুলো ত্বরান্বিত করতে নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসাবে লেভি নিয়োগ করেছেন জিম ডিলডাইনকে। ডিলডাইন প্রযুক্তি এবং অর্থায়নে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞ। এর আগে ইম্পার্ভা এবং সিমেনটেকের মতো সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানে তিনি সিএফও হিসাবে দায়িত্বরত ছিলেন।

জো লেভি সফোসে প্রধানত পরিষেবা এবং উদ্ভাবন খাত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সফোসের ইনসিডেন্ট রেসপন্স টিম এবং ম্যানেজড ডিটেকশন রেসপন্স (এমডিআর) পরিষেবা তিনি  চালু করেছিলেন, যা এখন বিশ্বজুড়ে ২১,০০০ এরও বেশি প্রতিষ্ঠানকে সাইবার সুরক্ষা দিচ্ছে।

এছাড়া, তিনি সফোস-এআই এবং সফোস এক্স-ওপস বিভাগগুলো তৈরি করেছিলেন। এর আওতায় ৫০০জনের বেশি সাইবার সিকিউরিটি অপারেটর এবং থ্রেট ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরা অপারেশনাল থ্রেট ইন্টেলিজেন্স ইউনিট হিসেবে কাজ করে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি