শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

মালয়েশিয়ার ক্লাউড ও এআই খাতে বিনিয়োগ করবে মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্ক: ডাটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড পরিষেবার ওপর সম্প্রতি মনোযোগ বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। কোম্পানিটি এ খাতে বিনিয়োগের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়াকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। এ অঞ্চলের দুই দেশে ৩৯০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে সম্প্রতি জানিয়েছেন টেক জায়ান্টটির প্রধান নির্বাহী সত্য নাদেলা। খবর এপি ও টিআরটি।

সত্য নাদেলার সাম্প্রতিক দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে অন্তর্ভুক্ত ছিল ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া। এ সফরে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।

মালয়েশিয়ায় এআই ও ক্লাউড কম্পিউটিংয়ে ২২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। এ বিষয়ে সত্য নাদেলা বলেন, ‘মালয়েশিয়ার ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে আগামী চার বছরে দেশটিতে ২২০ কোটি বিনিয়োগ করবে মাইক্রোসফট, যা এখানে ৩২ বছরের ইতিহাসে একক বৃহত্তম বিনিয়োগ।’

এ বিনিয়োগের মাধ্যমে মালয়েশিয়ায় এআই ও ক্লাউড অবকাঠামো তৈরির পাশাপাশি একটি এআই সেন্টার অব এক্সিলেন্স তৈরি হবে ও দুই লাখ মালয়েশিয়ান এআই প্রশিক্ষণ পাবেন।

এর আগে ইন্দোনেশিয়া সফরে ক্লাউড ও এআই অবকাঠামোয় ১৭০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। তিনি বলেন, ‘২৯ বছরের ইতিহাসে দেশটিতে এটিই মাইক্রোসফটের একক বৃহত্তম বিনিয়োগ।’ এছাড়া থাইল্যান্ডে কোম্পানির প্রথম আঞ্চলিক ডাটা সেন্টার নির্মাণেরও ঘোষণা দেন তিনি।

বিশ্বের বৃহত্তম ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর একটি মাইক্রোসফট। সম্প্রতি সার্চ ইঞ্জিন বিংয়ে একটি স্মার্ট চ্যাটবট যোগ করছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ আয় প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাইক্রোসফট ২০২৩ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২০ শতাংশ বেশি মুনাফা করেছে। সে প্রবৃদ্ধি ধরে রাখতে এআইয়ের মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সচেষ্ট হয়েছে মাইক্রোসফট।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি