বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক চালু করল সেন্ট্রালাইজড বন্ড ম্যানেজমেন্ট

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বুধবার সেন্ট্রালাইজড বন্ড ম্যানেজমেন্টের উদ্বোধন করেন।

টেকভিশন২৪ ডেস্ক: কেন্দ্রীয়করণ রূপান্তরের দ্বিতীয় মাইলফলক হিসেবে এবার চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড চালু করল সেন্ট্রালাইজড বন্ড ম্যানেজমেন্ট বা কেন্দ্রীয় সঞ্চয়পত্র ব্যবস্থাপনা পর্ষদ। জাতীয় সঞ্চয়পত্র এখন পদ্মা ব্যাংকের যে কোন শাখা থেকেই ক্রয় ও নগদায়ন করা যাবে।

পদ্মা ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানের তত্ত্বাবধানে চলছে এর কেন্দ্রীয়করণ কার্যক্রম, যার শুরুটা হয়েছিল ইনওয়ার্ড ক্লিয়ারিং-এর মধ্য দিয়ে। সঞ্চয়পত্র কেন্দ্রীয়করণ ব্যবস্থাপনা চালু করা এর দ্বিতীয়ধাপ। ০৮ জুন, ২০২২ বুধবার পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে সেন্ট্রালাইজড বন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের-উদ্বোধন করেন তারেক রিয়াজ খান।  

এই সময় তিনি বলেন, পদ্মা ব্যাংকে শুরু হয়েছে রূপান্তর বিপ্লব। এখন থেকে সবকিছু রাখা হবে কড়া নজরদারীতে আর গ্রাহককে দেয়া হবে লেনদেনে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা। পদ্মা ব্যাংকের যে কোন শাখা থেকে ক্রয় করা সঞ্চয়পত্র গ্রাহকরা নিজেদের সুবিধামত যে কোন সময় যে কোন আউটলেট থেকে নগদায়ন করতে পারবেন। কোন রকম ভোগান্তি ছাড়াই যাতে গ্রাহকরা লেনদেন করতে পারেন, তার জন্য আলাদা বিভাগ চালু করা হল, যার ফলে সার্বক্ষণিক তাদারকিতে থাকবে বন্ডের লেনদেন।  

পদ্মা ব্যাংক থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। এছাড়া দ্রুত চালু করা হবে ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড (ডব্লিউইডিবি), ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড (ডিআইবি), ইউএস ডলার প্রিমিয়াম বন্ড (ডিপিবি)।

সেন্ট্রালাইজড বন্ড উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন,এসইভিপি ও সিএইচআরও এম আহসান উল্ল্যাহ খান, এসইভিপি ও হেড অব আরএমডি এন্ড ল ফিরোজ আলম, এসইভিপি ও হেড অব কর্পোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, ইভিপি ও হেড অব অপারেশনস সৈয়দ তৌহিদ হোসেন, হেড অব সেন্ট্রালাইজড বন্ড ম্যানেজমেন্ট মাহফুজ জালাল নাসিম-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি