বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

মানুষের স্থান দখল করতে পারবে না প্রযুক্তি

ধনকুবের বিল গেটস বিশ্বাস করেন প্রযুক্তি মানুষকে প্রতিস্থাপন করতে পারবে না, তবে প্রযুক্তি এক সপ্তাহের কাজ ৩ দিনেই করেতে সাহায্য করবে।সাম্প্রতি দক্ষিণ আফ্রিকার কৌতুক অভিনেতা এবং লেখক ট্রেভর নোয়া-র পডকাস্ট ‘হোয়াট নাউ’ এর এক পর্বে প্রযুক্তি ও কাজ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে আলাপচারিতার এক সময় বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে।

৬৮ বছর বয়সী মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা  তাদের ৪৫ মিনিটের কথোপকথনে, কীভাবে এআই এবং প্রযুক্তি মানুষের জীবন পরিবর্তন করতে পারে সে সম্পর্কে কথা বলেছেন। অপরদিকে কৌতুক অভিনেতা  চাকরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি সম্পর্কে জিজ্ঞাসা করলে গেটস বলেন,  একদিন এমন একটি সময় আসতে পারে যখন মানুষকে অত পরিশ্রম করতে হবে না। একটি সময় আসবে যখন মানুষকে সপ্তাহে ৩ দিন কাজ করলেই যথেষ্ট হবে।  

আলোচনায় গেটস এআই এর ঝুঁকি এবং সুবিধা উভয়ই তুলে ধরেন। তিনি আরও বলেন, এআইর প্রভাব শিল্প বিপ্লবের মতো অতটা নাটকীয় হবে না, তবে এটি অবশ্যই কম্পিউটারের বিবর্তনের মতোই দীর্ঘস্থায়ী হবে।

গেটস এআই এর বিবর্তনের উদাহরণ দিতে গিয়ে বলেন, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলো অফিসের সনাতন পদ্ধতির কাজগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেয়নি বরং তবে কাজে অনেক পরিবর্তন এনেছে, কাজকে আরও সহজ ও গতিশীল করেছে। ঠিক একই ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাও এগিয়ে যাবে।

বিল গেটস আলোচনায় নিয়োগকর্তা এবং কর্মচারীদের বর্তমান প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পরামর্শ দেন। অন্যদিকে এআই এর ঝুঁকি সম্পর্কে বলেন, সতর্ক না হলে ভুল তথ্যের প্রবাহ, নিরাপত্তা হুমকি, চাকরির বাজারে পরিবর্তন এবং শিক্ষার উপর নেতিবাচক প্রভাব সহ আরও নানান সমস্যা তৈরি করতে পারে এআই।

বিল গেটস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির জন্য অতটা ভয়ঙ্কর নয় বা অতটা ঝুঁকিও তৈরি করবে না। তবে বাস্তবতা হচ্ছে, সাবধানতার ও কৌশলের সাথে পরিচালনা করলে এটি মানব সভ্যতার জন্য এটি আশীর্বাদ। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি