শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.4 C
Dhaka

বিসিএসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ; তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২০২৬ মেয়াদকালের নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিয়েছে বিসিএস এর কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৪)। তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিএস এর বর্তমান কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার।

বিসিএস এর দায়িত্ব হস্তান্তর; তৃতীয়বারের মতো সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার

২৯ এপ্রিল সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২২-২০২৪ কার্যনির্বাহি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা একে অন্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

২০২২-২০২৪ কার্যনির্বাহীর কমিটির বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এবং নবনির্বাচিত কমিটি। বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিসিএস এ যারা দায়িত্ব নিয়েছেন তারা প্রযুক্তি খাতে আমাদের সহকর্মী এবং ভাই। বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি দক্ষতার সাথে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।

তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করে ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএসকে সদস্য বান্ধব এবং তথ্যপ্রযুক্তি খাতে এই সংগঠনকে এগিয়ে নিতে ‘মেম্বার ভয়েস’ বদ্ধ পরিকর। ২০২৪-২৬ নির্বাচনে বিসিএস সদস্যদের আমাদের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসের প্রতিচ্ছবি ঘটেছে। ‘মেম্বার ভয়েস’ প্যানেল থেকেই ৭ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএস এর উন্নতি। বিসিএসকে দেশ সেরা প্রযুক্তি সংগঠনে পরিণত করা এবং ডিজিটাল বাংলাদেশকে আইসিটি খাতে ইনোভেশনকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীল দেশ হিসেবে বিশ্বে সমাদৃত করাই আমাদের মূল লক্ষ্য। 

ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বের আমলে এমআরপি নীতি বাস্তবায়ন, ওয়ারেন্টি পলিসি নীতি কার্যকর, সদস্যদের জন্য প্রিভিলেজ কার্ড, লেনদেনের ক্ষেত্রে বিসিএসকে ক্যাশলেস সোসাইটির অন্তর্ভূক্তকরণ, সারাদেশে বিসিএস এর কার্যপরিধি বৃদ্ধির জন্য নতুন শাখা চালু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি