বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
27.9 C
Dhaka

বাজারে উন্মোচিত হলো শাওমি ইলেভেন-টি ফ্ল্যাগশিপ সিরিজ

শাওমি ইলেভেন–টি সিরিজে আছে ‘শাওমি ইলেভেন–টি’ এবং ‘শাওমি ইলেভেন–টি প্রো’ মডেলের দুটি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (রোববার) দেশের বাজারে উন্মোচন করেছে শক্তিশালী ইলেভেন-টি সিরিজ, এই সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের দেবে স্মুথ ও প্রিমিয়াম কনটেন্ট তৈরির অভিজ্ঞতা। শাওমি ইলেভেন-টি সিরিজটি তার অত্যাধুনিক ফিচার, শীর্ষস্থানীয় পারফরম্যান্স এবং সুপার ফাস্ট চার্জিং সুবিধাসহ বাজারে আলোড়ন সৃষ্টি করবে। এটি বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতাকেও আরও সমৃদ্ধ করবে। শাওমি ইলেভেন-টি সিরিজে রয়েছে ‘শাওমি ইলেভেন-টি’ এবং ‘শাওমি ইলেভেন-টি প্রো’ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা জানি, শাওমির প্রতিভাবান সব ব্যবহারকারীর জন্য প্রযুক্তি কতটা অপরিহার্য। শাওমি ইলেভেন-টি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতাকে প্রতিনিয়ত উৎসাহিত করতে চাই। সে জন্য সিনেম্যাটিক ফিচারের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেয়া হয়েছে এই সিরিজটিতে। শাওমি ইলেভেন-টি সিরিজে থাকছে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ফিল্মমেকিং প্রযুক্তি, ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেড ট্রিপল ক্যামেরা সেটআপ, ডিভাইসটি যে কোনো সিনেমার সরঞ্জামের মতোই মুভি তৈরীতে সহায়তা করতে সক্ষম। আমাদের বিশ্বাস, ইলেভেন-টি সিরিজটি শাওমি ফ্যানদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করবে।

শাওমি ইলেভেন–টি প্রো

শক্তিশালী শাওমি ইলেভেন-টি প্রো বাজারে উন্মোচন হতে যাওয়া শাওমির প্রথম ফোন, যাতে থাকছে ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি। মাত্র ১৭ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে এটি কনটেন্ট ক্রিয়েটরদের তাদের কাজের সময় আরও বাড়িয়ে দেবে, সৃজনশীলতাকে বাড়াবে, আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে।

শাওমি ইলেভেন-টি প্রো ডিভাইসটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্ম। চিপসেটটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে, যা ব্যবহারকারীদের উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটিতে দেয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেডের স্ট্যানিং ট্রিপল ক্যামেরা, ওয়াইড-অ্যাঙ্গেল, ২এক্স টেলি ম্যাক্রো এবং একটি ১২০ ডিগ্রির আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স।   স্মার্টফোনটিতে এক ক্লিকেই এআই সিনেমা মোড, ৮-কে রেকর্ডিং এবং এইচডিআর১০ প্লাসসহ ফিল্মগ্রাফির সক্ষমতা রয়েছে।

ফোনটিতে রয়েছে ডিসপ্লেমেট এপ্লাসের ৬.৬৭ ইঞ্চির এফএইচডি ১২০ হার্জ অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে। শাওমি ইলেভেন-টি প্রো ফোনটিতে রয়েছে ডলবি অ্যাটমস অডিও ও হারমান কার্ডনের ডুয়েল স্পিকার। এটি মিউজিক, মুভি এমনকি গেইমিংসহ অন্য ক্ষেত্রে স্পষ্ট সাউন্ড দেবে।

শাওমি ইলেভেন–টি

শাওমি ইলেভেন-টি স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত ১০৮ মেগাপিক্সেলের হাই রেজুলেশনের ওয়াইড-অ্যাঙ্গেল ট্রিপল ক্যামেরা। যাতে আছে ১২০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২এক্স টেলি ম্যাক্রো ক্যামেরা।

ব্যবহারকারীদের ছবি তোলার সক্ষমতা বাড়ানো জন্য এক-ক্লিকে এআই সিনেমা মোডের মতো ফিচার শাওমি ইলেভেন-টি এর গ্রাহকদের সৃজনশীলতা এবং উত্পাদনশীলতাকে আরো বাড়িয়ে দিবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে এবং এর স্ক্রিনে খুব ক্ষীণ টাচেই ব্যবহারকারী যেকোনো ধরনের ছবি তুলতে পারবে। এতে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ আল্ট্রা চিপসেট, দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যার টার্বো চার্জিং, যা মাত্র আধাঘণ্টায় শতভাগ চার্জ করতে সক্ষম।

দাম ও কবে পাওয়া যাবে

শাওমি ইলেভেন-টি সিরিজ এর ফোন দুটি দেশের বাজারে মেটিওরিটি গ্রে, মুনলাইট হোয়াইট এবং ক্রিস্টাল ব্লু তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। শাওমি ইলেভেন-টি প্রো মডেলর ৮+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। এ ছাড়া শাওমি ইলেভেন-টি ৮+১২৮ জিবি ও ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪৯,৯৯৯ ও ৫৩,৯৯৯ টাকা। ১৫ ডিসেম্বর ২০২১ থেকে ফোনগুলো দেশের বাজারে সব শাওমি অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি