মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

বাংলাদেশ বিমান বাহিনীর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিকল্পে ত্রিপাক্ষিক চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সদ্য ১২ই আগস্ট, ২০২১ তারিখে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপক্ষীয় বিশেষ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়। এই ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট বাংলাদেশ বিমান বাহিনীর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণ এবং সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে সার্বিকভাবে কার্যকরী তথ্য ও সহযোগিতা প্রদান করবে।

উক্ত সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচলন) এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম এবং সভাপতি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খায়রুল আমীন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) এবং বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোঃ তৌহিদুল ইসলাম।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি