বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

দেশের সাড়ে ১০ লাখ ফ্রিল্যান্সার, ১০০ কোটি ডলার রেমিটেন্স আনছে দেশে: পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান

টেকভিশন২৪ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, দেশে মোট সাড়ে ১০ লাখ ফ্রিল্যান্সার, ১০০ কোটি ডলার রেমিটেন্স আনছে দেশে। বতমান বিশ্ব বাজারে দেশের উন্নয়নে ফ্রিল্যান্সারা অনেক অবদান রাখছে। স্মার্ট বাংলাদেশ গঠনে এই সকল তরুনদের দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার । এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারা বেশি বেশি আয় করছে। ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থে আমাদের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধি হচ্ছে । যার অবদান সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে বলে জানান তিনি।

ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত বিদেশি আয় নির্ধারিত অনলাইন প্লাটফর্মগুলোর মাধ্যমে দেশে আনলে এর বিপরীতে ৪ শতাংশ নগদ সহায়তা পাবেন । এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে । এবং দেশের প্রতিটি ব্যাংক কে এই ৪ শতাংশ নগদ সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপরে বিএফডিএসকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর গুলশানে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) আয়োজনে, সিটিব্যাংক বিএফডিএস কনফারেন্স ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন । বিএফডিএসের উদ্যোগে সারা বাংলাদেশ থেকে আগত ফ্রিল্যান্সারদের নিয়ে ও বিভিন্ন স্কুল, কলেজ থেকে আগত অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দ্যেশে এই সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্মাট বাংলাদেশ গঠনে সরকার নানা ধরণের প্রকল্প গ্রহণ করেছেন বলেই বিশ্ব বাজারে বাংলাদেশের ছেলেমেয়েরা স্বাধীনভাবে কাজ করছে, এটা বড় অর্জন। ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এখন গ্রামে বসেই তরুনদরে কর্মসংস্থান তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে বিএফডিএস প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন জয় বলেন ফ্রিল্যান্সারদের সুখে-দুঃখে সবসময় আমরা পাশে দাঁড়িয়েছি। তাদের জীবনমান উন্নয়নসহ মেধা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে চলেছে বিএফডিএস।

বিএফডিএসের চেয়ারম্যান ডা. তানজিবা রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, বিশে^ ফ্রিল্যান্সিংয়ের বাজার দেড় ট্রিলিয়ন ডলার, এ বাজারে কাজ করছে বাংলাদেশের প্রায় অননাইন ও অফলাইন মিলিয়ে প্রায় সারে দশ লাক্ষ বাংলাদেশী । ফ্রিল্যান্সিং এর কর্মী হিসাবে আমরা বিশে^র বিশে^র দ্বিতীয় । অথচ আয়ের দিক থেকে ৮ তম । আমদের দক্ষতা বাড়াতে হবে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দিয়েছে। এই ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সাররা ব্যাংকিং ঋণসহ অন্যান্য সুবিধাদি পাচ্ছে। ঘরে বসে মহিলারাও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছে। বাংলাদেশের এই আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে কর্মরত এই রেমিট্যান্স যোদ্ধাদের অনেক সমস্যা রয়েছে। বিএফডিএস এসব সমস্যা সমাধানে সবসময় কাজ করে যাচ্ছে। তাদের দক্ষতা উন্নয়ন, আর্থিক, সামাজিক ব্যবস্থাপনা বাধাগুলো নিরসনে সরকারের সাথে কাজ করে যাচ্ছি আমরা।

সিটি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিই্ও মাসরু আরেফিন বলেন, আমরা ফ্রিল্যান্সারদের সব্বোর্চ সুবিধা দিয়ে আলাদা কার্ড করেছি। এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা নানা সুযোগ সুবিধাদি ও ব্যাকিং ঋণ পাবে। খোরশেদ আলম, এসইভিপি অ্যান্ড হেড অব রিটেল বিজনেস, লংকাবাংলা ফাইন্যান্স তিনি বলেন, ফ্রিলান্সারদের উন্নয়নের জন্য আমরা ক্রেডিট সুবিধা সহ যাবতীয় লোন সুবিধা দিচ্ছি।

আমার পে, ব্যবস্থাপনা পরিচালক, ইসতিয়াক আহম্মেদ বলেন, অনলাইন গেটওয়ে কাজ করে যাচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য । প্রেসিডেন্ট ই-ক্যাব, শমী কায়সার বলেন, প্রসেডিন্টে ই-ক্যাব, শমী কায়সার বলনে, বাংলাদেশের ইকর্মাস, এখন সারা বিশে^র মার্কেটপ্লেস হতে পারে, ফ্রিল্যান্সিং একটা বিশেষ খাত হয়ে দাড়াবে তবে এর জন্য বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালায় পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজ এর সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বিএফডিএস কে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০১৮ সাল থেকে ফ্রিল্যান্সারদের দাবী আদায়ে সক্রিয় ভুমিকা পালন করছে বিএফডিএস।

বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বেসিস রাসেল টি আহম্মেদ, আইএসপিএবি প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, আইটি পল্লী, সভাপতি নাজমুল করিম ভুইয়া, বাক্কো প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ। 

উপস্থিত ছিলেন শহীদ মুনির, সাবেক সভাপতি, বিসিএস, নাজনীন নাহার, প্রেসিডেন্ট, বি,আই,জিএফ, আক্কাস মাহমুদ, পরিচালক এফবিসিসিআই, বশির আহম্মেদ বকুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিপিএ, হুসনুল বারী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএফডিএস, নাসির উদ্দিন, অথ সম্পাদক, বিএফডিএস । সিলেট বিএফডিএস এর সভাপতি, বরিশার বিএফডিএস এর সভাপতি, যশোর বিএফডিএস এর সভাপতি, ময়মনসিং বিএফডিএস কমিটি, ঠাকুরগাও বিএফডিএস কমিটি সহ বিভিন্ন নেতৃবন্দ ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি