রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

ট্র্যাভেল এজেন্সি ‘ফ্লাইট এক্সপার্ট’ অধিগ্রহণ করেছে ইভ্যালি

টেকভিশন২৪ ডেস্ক : ইভ্যালি এবার পা রাখলো ট্র্যাভেল খাতে— কিনে নিল বিশাল ‘ফ্লাইট এক্সপার্ট’-কে দ্রুততম সময়েই দেশের ই-কমার্স জায়েন্টে পরিণত হওয়া ইভ্যালি এবার তাদের সম্প্রসারণ ঘটালো ট্র্যাভেল খাতেও। বাংলাদেশে ট্র্যাভেল এজেন্সি জগতের মার্কেট লিডার ‘ফ্লাইট এক্সপার্ট’-কে অধিগ্রহণের মাধ্যমে নিয়ে নিয়েছে তারা।
 
ফ্লাইট এক্সপার্ট এরই মধ্যে কার্যক্রম পরিচালনা করছে পুরো পৃথিবী জুড়ে। দেশে ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ৫ শতাধিক এয়ারলাইন্স এবং সাড়ে ৯ লাখ হোটেল-রিজোর্ট যুক্ত আছে তাদের সাথে। তৃতীয় পক্ষের নিরূপণে ফ্লাইট এক্সপার্ট-এর অর্থমূল্য দাঁড়িয়েছিল ৫ মিলিয়ন ডলারেরও বেশি।
 
ইভ্যালি পুরোপুরি অধিগ্রহণ করে নিলেও ফ্লাইট এক্সপার্ট-কে স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে। ফ্লাইট এক্সপার্ট-এর পূর্বের পরিচালনা পরিষদের সবাই বর্তমান পরিষদে আছেন, সাথে জনবল নিয়োগের মাধ্যমে এর ব্যাপ্তিও আরো বাড়বে বলেই আশা করা যাচ্ছে ।
 
২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইভ্যালি। প্রতিষ্ঠার প্রায় দুই বছরের মধ্যে ৫০ লক্ষাধিক গ্রাহক এবং ২০ হাজারের বেশি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে যোগ দেন।
 
এছাড়া অনলাইন ব্যবসা খাতে নতুন নতুন বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে ইভ্যালি। ই-ফুডের পর ই-জবস ও ই-হেলথ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা।
 
এশিয়া ওয়ান ম্যাগাজিন ২০২০ সালে বাংলাদেশে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেয় ইভ্যালিকে। করোনাকালীন সময়ে অনবদ্য অবদানের জন্য ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব ইভ্যালিকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড-এ ভূষিত করে। এছাড়াও, ই-ক্যাব হতে দেশের সেরা ই-কমার্সের সম্মাননা পেয়েছে দেশীয় এ ই-কমার্স প্রতিষ্ঠানটি।
 
ইতিমধ্যে ইভ্যালি বিভিন্ন খাতে বেশ গতিশীল এবং নতুন মাত্রার কাজ করে চলেছে। ফ্লাইট এক্সপার্ট-এর মাধ্যমে ট্র্যাভেল খাতেও উল্লেখযোগ্য অবদান রেখে ভবিষ্যতে আরো নানাদিকে পরিবর্তন-পরিবর্ধনের আশা রাখে ইভ্যালি।
 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি