শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
31.7 C
Dhaka

টুইটার এখন এক্স, যা বলছেন বিশেষজ্ঞরা

টেকভিশন২৪ ডেস্ক: গত রোববার হঠাৎই ঘোষণা করলেন ইলন মাস্ক, টুইটারের নাম বদল করে হবে এক্স। পাখির প্রতীকও বদলে যাবে।

একটি বড় সংস্থা যখন আরেকটি বড় সংস্থাকে কিনে নেয়, তখন তার সবকিছু রাতারাতি বদল করে না। এরকম বদল করার ঘটনা খুবই বিরল। এটাও বিরল যে সংস্থার মালিক নিজে এই বদলের ঘোষণা করলেন। জানিয়ে দিলেন, এতদিন যে লোগো মানুষের কাছে টুইটারকে চিনিয়েছে, তা বদল করে দেয়া হবে।
সিগেল অ্যান্ড গেল-এর ব্র্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর স্টিভ সুসি ব্লুমবার্গকে বলেছেন, টুইটারের মতো একটা কোম্পানির ব্র্যান্ড বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করতে ১৫ বছর বা তার বেশি সময় লাগে। সেই ব্র্যান্ডকে হারানোর অর্থ আর্থিক ক্ষেত্রেও ধাক্কা।

ফরেস্টারের রিসার্চ ডিরেক্টর মাইক প্রউলস্ক রয়টার্সকে বলেছেন, মাস্কের এই সিদ্ধান্তের প্রভাব টুইটারের মূল ও অনুগত ব্যবহারকারীদের উপর পড়বে। তারা টুইটারের কাছ থেকে দূরে চলে যেতে পারেন।

তার মতে, একদিকে তিনি যেমন টুইটারের আইকনিক ব্র্যান্ড শেষ করে দিতে চাইছেন, আবার অন্যদিকে তিনি বলছেন, টুইটারে নতুন যুগ শুরু হলো। টুইটার এখন অন্যদিকে যাবে, অন্য ব্যবহারকারীরা তা ব্যবহার করবেন।
বিশ্লেষক ও ব্র্যান্ড এজেন্সির বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে কোনো প্রডাক্টের নতুন নাম দেয়াটা ভুল। ব্র্যান্ড এজেন্সি ফেজরের প্রতিষ্ঠাতা টড ইরউইনের মতে, সামাজিক মাধ্যমে টুইটার হলো সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলির মধ্যে একটা। তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাখির লোগো।

অধ্যাপক জোশুয়া হোয়াইট মনে করেন, আধুনিক সংস্কৃতির সঙ্গে টুইট, রিটুইটের মতো কথাগুলো জড়িয়ে গেছে। সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং অন্যরা  টুইটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছান। এক্সকে সেই সংস্কৃতি তৈরি করতে হবে। তাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে।
তবে কিছু বিশ্লেষকের দাবি, মাস্ক টুইটার নেয়ার পর থেকে ওই সংস্থার ব্র্যান্ড ভ্যালু ৩২ শতাংশ কমে গেছে। বিশ্লেষক জেসমিন এনবার্গ মনে করেন, ”টুইটার এখন মাস্কের সঙ্গে জড়িয়ে গেছে। যারা ব্যবহার করছেন, যারা বিজ্ঞাপন দেন, তাদের কাছে আগের টুইটার ব্র্যান্ড আর নেই।

অ্যালেন অ্য়াডামসনের মতো বিশেষজ্ঞ বলেছেন, ব্যবসায়িক ও ব্র্যান্ডের দিক থেকে এই সিদ্ধান্ত যুক্তিহীন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি