মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
28 C
Dhaka

ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে বিকাশের সঙ্গে ডাটাসফট!

টেকভিশন২৪ ডেস্ক: ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজে, নিরাপদে এবং দ্রুততার সঙ্গে পরিশোধ করার সুযোগ করে দিতে বিকাশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। এই চুক্তির ফলে প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের মাইক্রোফিন৩৬০ সল্যুশন ব্যবহার করা দুইশতাধিক ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা বিকাশের মাধ্যমে ঋণের কিস্তি সময় মতো পরিশোধের সুযোগ পাবেন। ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও কিস্তি আদায় ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকর হবে।

ডাটাসফট দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানকে তাদের মাইক্রোফিন৩৬০ সল্যুশনের মাধ্যমে ডাটা ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং সিস্টেম সেবা দিয়ে আসছে। ক্ষুদ্রঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো ডাটাসফটের সল্যুশন ব্যবহার করে ঋণ প্রদান এবং আদায়ের প্রক্রিয়াকে করেছে আরো সহজ ও কার্যকর।

বিকাশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডাটাসফটের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে ডাটাসফটের সেবা ব্যবহার করা দুইশতাধিক ক্ষুদ্রঋণদানকারী এনজিওর প্রায় এক কোটি গ্রাহক কোনো রকম ঝামেলা ছাড়াই ঋণের কিস্তি পরিশোধের সুবিধা পাবেন যা তাদের মূল্যবান সময় ও খরচ বাঁচাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি