মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.4 C
Dhaka

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক বাংলাদেশে চালু করেছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনন্য এক ওয়ান-স্টপ সেন্টার – ক্রিয়েটর পোর্টাল বাংলা। এই ওয়ান স্টপ সেন্টারটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য এটি একটি ওয়ান-স্টপ শপ হিসেবে কাজ করবে। ক্রিয়েটর পোর্টাল বাংলার টিকটক অ্যাকাউন্ট @bdtiktokcreators নামে পাওয়া যাবে। পোর্টালটিতে সিরিজ ভিডিও হিসেবে পাওয়া যাবে নানা ধরনের গাইডলাইন, টিপস এবং ট্রিকস। এগুলো একজন ক্রিয়েটরকে অ্যাপের মধ্যেই সর্বোচ্চ অভিজ্ঞতা এবং উপস্থিতি জানান দিতে সহাযতা করবে, সেই সঙ্গে তাদের ভিডিওগুলোকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় । 

পোর্টালটি ক্রিয়েটরদের নানামুখী গল্প বলতে, কমিউনিটি গড়ে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে, যা ক্রিয়েটরদের আরও গভীরে গিয়ে তাদের লক্ষ্য পূরণে প্ল্যাটফর্মটিতে বৈচিত্রময় কনটেন্ট তৈরি করতে সহায়তা করবে।

সেই সঙ্গে এটি টিকটক কমিউনিটির গাইডলাইনগুলোর উপর একটি বিশদ মডিউলে অন্তর্ভুক্ত করবে, যাতে বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটররা তাদের দর্শকদের জন্য কনটেন্ট তৈরির সময় সেগুলো আরও ভালভাবে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন।

এটি প্ল্যাটফর্মটিতে শুধু কনটেন্টের মানই উন্নয়নই করবে তা না, সেই সাথে একটি নিরাপদ স্পেসে টিকটক ব্যবহারকারীরা যাতে বিভিন্ন ধরনের বিনোদন এবং সৃজনশীলতার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন – তাও নিশ্চিত করবে।

টিকটকের এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রিয়েটররা টিকটকের প্রাণ। তারাই অ্যাপটিকে নতুনদের স্বাগত জানানোর জায়গা হিসেবে গড়ে তুলেছেন, যেখানে লাখ লাখ মানুষ বিনোদন, শিক্ষা এবং আনন্দের জন্য আসছেন। টিকটকই একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তারকা বা ইনফ্লুয়েন্সার না হয়েও তাদের জনমুখী কনটেন্ট অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। যদিও একজন ক্রিয়েটর খুবই সহজেই হওয়া যায়, মাত্র কয়েকটি ট্যাপ করেই সেটি হওয়া সম্ভব। তবে সফল ক্রিয়েটর হতে প্রয়োজন সময়, ডেডিকেশন এবং প্ল্যাটফর্ম-জ্ঞান। টিকটক অ্যাকাউন্টে ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন সরঞ্জাম, বিশ্লেষণ, প্রভাব এবং সৃজনশীল ধারণাগুলোর সঙ্গে কনটেন্ট তৈরির কৌশল ঠিক করা কিছুটা কঠিন হতে পারে।

“আর এ কারণে আমরা বাংলাদেশে টিকটক ক্রিয়েটর পোর্টাল চালু করতে পেরে আনন্দিত। এটি একটি অনলাইন হাব, যেখানে টিকটক ক্রিয়েটরদের জন্য থাকবে শিক্ষামূলক ভিডিও তৈরির বেসিক উপায়, তাদের দর্শকদের সঙ্গে সংযোগ এবং তাদের ভিডিওকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার নানা কৌশল। ভিডিও তৈরিতে উৎসাহী এবং দক্ষ ক্রিয়েটরদের জন্য কমিউনিটি ট্রেন্ড, শব্দ ও মিউজিকের ব্যবহার সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে সৃহজনশীল প্রবণতাগুলোকে স্পটলাইট করতে, কনটেন্ট তৈরিতে বৈচিত্র আনতেও সহায়তা করবে ক্রিয়েটর পোর্টাল।”

ক্রিয়েটর পোর্টাল বাংলার কনটেন্ট সাপ্তাহিক ভিত্তিতে আপলোড করা হবে নিম্নলিখিত পাঁচটি ক্যাটাগরিতে, যাতে থাকবে নতুন ভিডিও:

  • টিকটকে কিভাবে শুরু করতে হয়
  • টিকটক ক্রিয়েশন এসেনশিয়াল
  • টিকটক ফাউন্ডেশন ফর সাকসেস
  • টিকটক কনটেন্ট স্ট্র্যাটেজি
  • এবং কমিউনিটি গাইডলাইন ও সেফটি।

এসব ক্যাটাগরির বেশিরভাগই সাধারণ সব জিজ্ঞাসার উত্তর দেয় এবং টিকটকে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কীভাবে উন্নতি করা যায় তার ইনসাইটগুলো জানান দেয়। সেই সঙ্গে টিকটকে কমিউনিটি তৈরির ক্ষেত্রে মূল্যবান সব গাইডলাইন দেবে এবং প্ল্যাটফর্মে দেয়া সময়ের সবচেয়ে বেশি সুবিধা পেতেও সহায়তা করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি