শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.6 C
Dhaka

ই-ভিসা চালু করল ঢাকার সৌদি দূতাবাস; তিন ক্যাটাগরিতে সুবিধা পাবে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ওমরাহ-এর পর এবার বাংলাদেশিদের জন্য শ্রমিক-পর্যটন ও আবাসিক ক্যাটাগরিতেও ই-ভিসা চালু করল সৌদি আরব। আজ থেকেই এ কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছে ঢাকায় সৌদি দূতাবাস। সোমবার (১ মে) ঢাকার দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ‌্যমে ই-ভিসার উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, ‘শ্রমিকদের জন্য বাংলাদেশই প্রথম এ সুবিধা পাচ্ছে। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। এটি একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশিদের এখন আর স্টিকার ভিসা লাগবে না। সবার জন্যই প্রক্রিয়াটি অনেক সহজ হবে। বাংলাদেশই প্রথম দেশ, যেখানে শ্রমিকদের জন্যই ই-ভিসা চালু করেছে সৌদি আরব।’

এর ফলে, সৌদি আরবে যেতে আর স্টিকার ভিসার জন্য অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। শ্রমিক-পর্যটন ও আবাসিকে অনুমতির জন্য আবেদন প্রার্থীরা পাবেন ই-ভিসা। এর মধ্য দিয়ে সময়ের পাশাপাশি খরচও কমবে বলে জানান সৌদি রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, সৌদি সরকার কখনই ভিসার জন্য ফি নেয়া না। ই-ভিসার জন্য কাউকে পাসপোর্ট জমা দিতে হবে না। শ্রমিক ক্যাটাগরির জন্য আবেদনকারীদের এজেন্সির মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ই-ভিসার মেয়াদ হবে ২ বছর। সূত্র: ইনডিপেনডেন্ট২৪ 

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি