বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: নতুন রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ আনল প্যানাসনিক। যা ৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না। এই ল্যাপটপের মডেল টাফবুক ৪০ এমকে২। এটি একটি দ্বিতীয় জেনারেশনের ল্যাপটপ। সম্পূর্ণ নতুন রূপে বাজারে হাজির হয়েছে এই পার্সোনাল কম্পিউটার।

আপনার যদি রাফ এবং টাফ লুকের ল্যাপটপ প্রয়োজন হয় তাহলে এই কম্পিউটার আপনার জন্য। কোম্পানির দাবি, ৬ ফুট থেকে নিচে ফেলুন অথবা পানি ডুবিয়ে রাখুন, কোনও কিছুতেই কিছু হবে না। এই কম্পিউটারের সামনে হার নামবে বহু নামী ব্র্যান্ডের ল্যাপটপও।

প্যানাসনিক জানিয়েছে, টাফবুকে জরুরি কিছু পরিবর্তন করা হয়েছে। ল্যাপটপ যাতে শক্তিশালী এবং টেকসই হয় সেই দিকে মনোযোগ দেওয়া হয়েছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এই ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হল ল্যাপটপটির দাম কত?

এই ল্যাপটপের দাম রাখা হয়েছে ৪৬৯৯ মার্কিন ডলার। এই ল্যাপটপ কিনতে গেলে লক্ষাধিক টাকা প্রস্তুত রাখতে হবে আপনাকে।

প্যানাসনিক টাফবুক ৪০ এমকে২ ল্যাপটপের ফিচার্স

এটি ল্যাপটপের দ্বিতীয় জেনারেশন মডেল। এতে দেওয়া হয়েছে মিটিওর লেক কোর আল্ট্রা প্রসেসর, এই প্রসেসরের দুটি কোর রয়েছে – প্রথম আলট্রা ৫ ১৩৫এইচ এবং দ্বিতীয় আলট্রা ৭ ১৬৫ এইচ। দুই প্রসেসরের পারফরম্যান্স আলাদা রয়েছে। এই ল্যাপটপ আগের জেনারেশনের থেকে বেশি পারফরম্যান্স দিতে পারবে।

এতে মিলবে ১৪ ইঞ্চি এইচডি এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে, যা ভালো ব্রাইটনেস দিতে সক্ষম। সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিটস। সূর্যের আলোর নিচেও ভালো ব্রাইটনেস দিতে পারবে এই ল্যাপটপ। চোখে চশমা থাকলে স্পষ্ট বোঝা যাবে ডিসপ্লের বিষয়বস্তু।

আগের থেকে উন্নত করা হয়েছে ল্যাপটপের কানেক্টিভিটিও। মিলবে ৪জি/৫জি কানেক্টিভিটি। প্যানাসনিক টাফবুক ৪০ এমকে২ মডেলে রয়েছে অ্যাডভান্স ইনটেল বিই২০০ ওয়াইফাই ৭, যা দ্রুত গতির ওয়্যারলেস কানেক্টিভিটির দরজা খুলে দেবে। এতে অপশনাল ৪জি/৫জি কানেক্টিভিটিও রয়েছে। এখানেই শেষ নিয়, এতে ই-সিম সাপোর্টও পাওয়া যাবে।

যেকোনো পরিবেশে কাজ করতে পারবে এই ল্যাপটপ

এই ল্যাপটপের আরও একটি ফিচার হল এটি যেকোনও পরিবেশে কাজ করতে পারবে। এতে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড এমআইএল এসটিডি ৮১০ এইচ সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন ইলেকট্রিক শক, ভাইব্রেশন থেকে রক্ষা করবে। এতে আইপি৬৬ রেটিংও রয়েছে, যা ধুলো-বালি এবং পানি থেকে ল্যাপটপ সুরক্ষিত রাখবে।

কোম্পানির দাবি, মাইনাস-২৯ ডিগ্রি থেকে ৬৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় সর্বোচ্চ কার্যক্ষমতায় চলতে পারবে এই ল্যাপটপ। ৬ ফুট উচ্চতা থেকে নিচে ফেলে দিলেও ভাঙবে না এই ল্যাপটপ।, ফুল চার্জে ১২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই ল্যাপটপ।-সূত্র টেকজুম.টিভি

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি