সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
31.6 C
Dhaka

৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন আনলো ওয়ানপ্লাস বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: সর্বাধুনিক স্মার্টফোন মডেলের মাধ্যমে ব্যবহারকারীর ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও অনবদ্য ও সমৃদ্ধ করতে উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে ওয়ানপ্লাস; নিয়ে এসেছে – ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। আজ (২৪ জুন) বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দুর্দান্ত সব ফিচারে ঠাসা এই স্মার্টফোনটি ব্যবহারকারীর জন্য সাশ্রয়ী মূল্যে অনন্য পারফরমেন্স নিশ্চিত করবে। পাশাপাশি, প্রি-অর্ডার উপলক্ষে আকর্ষণীয় সব সুযোগ ও উপহারের অফার তো থাকছেই। পণ্যটির ক্ষেত্রে সেরা মান ও সর্বোচ্চ আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সবরকম টেস্টে উত্তীর্ণ হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত এই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি।  

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারি; ফলে, একবার ফুলচার্জ করে ২ দিন পর্যন্ত ডিভাইসটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে; ফলে, মাত্র ৫২ মিনিটেই ফোনটি ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস ২,১০০ নিট পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি ব্যবহারে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাংগেল ও লাইফস্প্যান ব্যাপকমাত্রায় উন্নত করা হয়েছে।

ডিভাইসটিতে ওআইএস (অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মেইন ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জীবনের সেরা মুহূর্তগুলোকে আরও বেশি স্মরণীয় করে রাখতে, উদ্ভাবনে ভরপুর এই স্মার্টফোনটি ফটোগ্রাফিপ্রেমী মানুষদের জন্য ছবি তোলার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে ওয়ানপ্লাস’র মালিকানাধীন ট্রিনিটি ইঞ্জিন-চালিত স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম; যা ডিভাইসটির নিরবচ্ছিন্ন পারফরমেন্স, দ্রুততম ফাইল শেয়ারিং, অনবদ্য গেমিং ও ২.০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত দ্রুতগতি-সম্পন্ন ডাউনলোড স্পিড নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ কানেক্টিভিটির নিশ্চয়তা দিবে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি’র দীর্ঘস্থায়ী ও দুর্দান্ত অভিজ্ঞতা ব্যবহারকারীর সকল প্রত্যাশাকে ছাপিয়ে যাবে।

স্মার্টফোনপ্রেমী ও ওয়ানপ্লাস ফ্যানরা এখন ডিভাইসটি প্রি-অর্ডার করার মাধ্যমে অনন্য ফিচার ও দারুণ সব সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতারা সারা দেশে ওয়ানপ্লাস’র সকল রিটেইল স্টোর ও অফলাইন চ্যানেল এবং দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে খুব সহজেই এই প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের সকল ক্রেতা ওয়ানপ্লাস’র আকর্ষণীয় গিফট বক্স পাবেন। তবে, অফলাইন স্টোর থেকে প্রি-অর্ডার করা ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্র-তে অংশ নিয়ে আরেকটি ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি অথবা ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ জিতে নেয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

ডিভাইসটি মেগা ব্লু ও সুপার সিলভার, এই দুইটি রঙে পাওয়া যাবে। ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি রমের ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোনটির দাম শুরু হবে মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হবে আগামী ২৫ জুন, চলবে ০৬ জুলাই পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি