মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
29.8 C
Dhaka

শ্রেষ্ঠ ই-কমার্স ব্যাক অফিস এনাবলার (বিপিও) ক্যাটাগরীতে, ইকমা ২০২৩ পুরস্কার পেলো স্কাইটেক সলিউশনস

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মুসনাদ ই আহমেদ পুরস্কার গ্রহণ করছেন।

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড ২০২৩ এ শ্রেষ্ঠ ব্যাক অফিস সাপোর্টের জন্য বাংলাদেশের অন্যতম শীর্ষ বিপিও কোম্পানি স্কাইটেক সলিউশনসকে পুরস্কৃত করা হয়েছে।

৯ নভেম্বর, ২০২৩ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জমকালোভাবে ইভেন্টটি উন্মোচিত হয়। স্কাইটেক সলিউশনস, শীর্ষস্থানীয় বিপিও সেবা প্রদানের জন্য যারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের জন্য এই পুরস্কারটি ইন্ডাস্ট্রিতে একটি মাইলফলক সৃষ্টি করেছে।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি), তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিম রাজাক (এমপি)। পরে বিজয়ী সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিপিও সার্ভিস প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী ই-কমার্স ইন্ডাস্ট্রি সমৃদ্ধ করার জন্য স্কাইটেক গত ১০ বছর ধরে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে যার একটি প্রতিফলন এই পুরস্কারটি।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মুসনাদ ই আহমেদ পুরস্কারটি গ্রহণ করেন ও স্কাইটেকের পক্ষ থেকে বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশন (ই-ক্যাব) এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ” দলবদ্ধ চেষ্টা ও ক্লায়েন্টদের কোলাবোরেটিভ মানসিকতা না থাকলে আজ উচ্চতার এই শিখরে আমাদের পৌঁছানো সম্ভব হতো না।”

এই মর্যাদাপূর্ণ পুরষ্কারটি ই-কমার্স ব্যাক-অফিস সাপোর্ট লাইনে স্কাইটেকের দক্ষতার প্রমাণ দেয়। অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, স্টোর ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট এর মতো বিশ্বমানের সেবাগুলো বিভিন্ন দেশি এবং বিদেশী ই-কমার্স কোম্পানিগুলোকে তারা দিয়ে থাকে।
শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির সাথে বিশ্বমানের সেবা ও দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে ই-কমার্স শিল্পটিকে আরো প্রবৃদ্ধি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময়ই কাজ করে যাচ্ছে এই বিপিও কোম্পানিটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি