শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

শেষ হলো বাংলালিংক’র বিশেষ উদ্যোগ ওমেনটরের প্রথম সিজন

টেকভিশন২৪ ডেস্ক : ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদের জন্য বাংলালিংক-এর ছয় মাসব্যাপী মেনটরিং প্রোগ্রাম ওয়মেনটর-এর প্রথম সিজনের সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, অ্যাকটিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম, হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনিবিলিটি আংকিত সুরেকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওমেনটর-এর সকল প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী।

তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীদের পেশাগত দক্ষতা ও কর্পোরেট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে বাংলালিংক এই বছরের জানুয়ারিতে ‘ওমেনটর’-এর প্রথম সিজন শুরু করে। দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পায় ‘ওমেনটর।’ বাছাইকৃত শিক্ষার্থীরা বাংলালিংকে কর্মরত নারী প্রকৌশলীদের সাথে ওয়ান-অন-ওয়ান মেনটরিং সেশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্রীদেরকে বাংলালিংক-এর অভিজ্ঞ নারী প্রকৌশলীদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের সুযোগ দিতে আমরা ওমেনটর চালু করেছি। একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রযুক্তি ক্ষেত্রে আরও বেশি সংখ্যক নারীর অংশগ্রহণ ও সাফল্য দেখতে চাই। যেভাবে অংশগ্রহণকারীরা সাড়া দিয়েছে ও এই উদ্যোগ সফল করতে আমাদের সাহায্য করেছে তাতে আমরা সত্যিই আনন্দিত।”

তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলালিংক।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি