শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

শুরু হলো রবির আর-ভেঞ্চারস ৩.০-এর সেমিফাইনাল রাউন্ড

টেকভিশন২৪ ডেস্কঃ রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর–ভেঞ্চারস ৩.০–এর সেমিফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হলো সেরা ২৫টি প্রস্তাব। বাছাইকৃত প্রস্তাবগুলোর মধ্যে ৪০ শতাংশই নারী উদ্যোক্তা। যার মাধ্যমে দেশের দ্রুত উদীয়মান স্টার্ট–আপ কমিউনিটির মধ্যে আর–ভেঞ্চারস প্ল্যাটফর্মটির বৈচিত্র্যতা ফুটে উঠেছে।

সেমিফাইনালে অংশগ্রহণকারীরা আগামী ৭–৯ ফেব্রুয়ারি রবি কর্পোরেট অফিসে রবি এবং এসবিকে টেক ভেঞ্চারস দ্বারা আয়োজিত তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেশনে অংশ নেবেন। প্রখ্যাত ডিজিটাল উদ্যোক্তা আয়মান সাদিক, রেয়াসাত চৌধুরী এবং সিলভানা কিউ সিনহা অতিথি বক্তা হিসেবে তাদের স্টার্টআপের যাত্রা অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরবেন। প্রশিক্ষণ শেষে চলতি মাসের শেষে দলগুলো বিচারকদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরবেন।

সেমিফাইনাল রাউন্ডের জন্য বাছাইকৃত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ সেক্টরের জন্য আইওটি সল্যুশন , ইএসজি–এর (এনভায়রনমেন্টাল, সোস্যাল ও গভর্ন্যান্স) ওপর এন্টারপ্রাইজ সেক্টরের প্রভাব পরিমাপ করার সল্যুশন, আইনি সেবার জন্য খাত তৈরি, নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবা, আর্থিক ও সুস্থতা বিষয়ক সল্যুশন, প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা বিষয়ক সল্যুশন, নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ফিন–টেক সল্যুশন, এসএমই খাতের জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সল্যুশন, রিসাইক্লিং সুবিধার জন্য সল্যুশন, ফার্ম টু টেবিল ডিজিটাল প্ল্যাটফর্ম, পোশাক খাতের ব্যবসায়ীদের জন্য মার্কেটপ্লেস, অভিবাসী শ্রমিকদের জন্য সল্যুশন, সবুজ প্রযুক্তি ব্যাবহারের জন্য সল্যুশন ইত্যাদি।

প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ১২০টি প্রস্তাব থেকে সেরা ২৫টি প্রস্তাব বাছাই করা হয়েছে। রবির সিনিয়র ম্যানেজমেন্ট এবং স্টার্টআপ কমিউনিটির প্রখ্যাত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেলের সামনে দলগুলো তাদের ধারণা তুলে ধরে। প্রদত্ত প্রস্তাবের অনন্যতা,  কার্যকারিতা, ব্যবসায়িক মডেল, প্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামো, প্রযুক্তির ব্যবহার, আর্থিক বিশ্লেষণ এবং বাস্তবায়ন পরিকল্পনার উপর ভিত্তি করে প্রস্তাবগুলো বাছাই করা হয়েছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি