বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: ঈদুল আযহা বা কোরবানি ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী পরিচালিত মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৫ এর সমাপ্ত ঘোষণা করা হয়েছে ১৮ জুলাই। পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনেও সারা দেশের গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। সিজন-১৫ এর আওতায় পণ্য কেনায় ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ নানান ক্রেতাসুবিধা দিয়েছে দেশীয় অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

জানা গেছে, মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এর আওতায় ঈদ অফারে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি লক্ষ লক্ষ টাকার ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধা দেয়া হয়েছে। দেশের যেকোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, বেøন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কেনায় এসব সুবিধা পেয়েছেন গ্রাহক। পণ্য কেনার পর তা ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়েছে। এরপর ক্রেতার দেয়া মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট শোরুম থেকে প্রাপ্ত ক্যাশব্যাক অথবা ফ্রি পণ্য যথাসময়ে ক্রেতাকে বুঝিয়ে দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সারা দেশে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। 

সূত্রমতে, সিজন-১৫ এর আওতায় গত কোরবানি ঈদের আগে মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন দুইজন ক্রেতা। এরা হলেন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার চরপাড়া এলাকার আখের শরবত বিক্রেতা মোহাম্মদ শামীন ও মেহেরপুর গাংনী উপজেলার গৃহিণী মোছাম্মত সাগরিকা খাতুন। ঈদের আগে মার্সেল ফ্রিজ কিনে বিশাল অংকের টাকা পেয়ে ভাগ্য বদলে গিয়েছে তাদের। এছাড়া, লক্ষ লক্ষ টাকার পণ্য ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা।

মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় মার্সেল আজ দেশের জনপ্রিয় ব্র্যান্ড। মানুষ দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহার করছে বলে দেশের টাকা দেশেই থাকছে। দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাই ক্রেতাদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতাসুবিধাও দিতে প্রতিশ্রæতিবদ্ধ। যা কিনা শতভাগ বজায় রেখে চলেছে মার্সেল।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রæত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই নিশ্চিত ক্যাশব্যাকসহ নানান সুবিধা দিয়ে থাকে মার্সেল কর্তৃপক্ষ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি