সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রযুক্তিগত সমাধানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে  এক মতবিনিময় সভা আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সভাপতিত্ব করেন। আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ

বিভিন্ন আইটি সংশ্লিষ্ট ৪০ জন কর্মকর্তা এতে ভার্চুয়ালি যুক্ত হন।

সভায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হতে লো কস্ট সেন্সর ব্যবহার,বিদ্যুৎ সাশ্রয়ী সম্মাননা প্রদান, ‘আমিই সমাধান’ অ্যাপ দিয়ে সচেতনতা কার্যক্রমের ফ্লো চার্ট, ৩৩৩ কলসেন্টার সংযুক্ত করে নাগরিকদের মধ্যে বিদ্যুৎ ঘাটতি তথ্য চালু, লোডশেডিং পরিকল্পনা বিষয়ে অ্যাপ তৈরি, ভোরে এক ঘন্টা সড়ক বাতি বন্ধ রাখা, এসএমএস, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে জরুরী বার্তা, বিগ ডেটা বিশ্লেষণের মাধ্যমে বিদ্যুতের লোডশেডিং পরিকল্পনা

তৈরিসহ অংশগ্রহণকারীগণ তাদের মতামত তুলে ধরেন। এছাড়া এ বিষয়ে এটুআই এর পক্ষ থেকে ৩টি উপস্থাপনাসহ পাওয়ার সেভিংস এর মূল্য ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সাংস্কৃতিক/আচরণগত, আর্থিক কাঠামোর উপর অ্যানার্জি সাশ্রয় নিয়ে দিক নির্দেশনা মূলক একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়।

বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য দেশের সকল নাগরিকের কাছে উদাত্ত আহবান জানিয়েছেন উল্লেখ করেব লেন তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ বা জ্বালানি নয়, প্রত্যেকটি জায়গায় আমাদের সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার বিষয়ে সকলকে সচেষ্ট হতে হবে।

পলক বলেন দেশের সংকটকালীন আমরা প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দক্ষ নির্দেশনা ও নেতৃত্বে সঠিকভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রমসহ করোনাকালীন দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক, বাণিজ্যিক ও বিচারিক কার্যক্রমসহ সকল বিষয়ে প্রযুক্তিকে ব্যবহার করে সেই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে অনেকাংশে সফল হয়েছি।

তিনি বলেন বর্তমান যে জাতীয় ও আন্তর্জাতিক সংকট এবং অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা রয়েছি তা কতো ভালোভাবে মোকাবিলা করা যায় এবং সংকটের মধ্যে থেকেও প্রযুক্তিকে কতোটা ভালোভাবে ব্যবহার করা যায় সেজন্যই এই মতবিনিময় সভার আয়োজন।

পলক বলেন সংকট থেকেই আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবো এবং সংকট মোকাবেলা করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে আমরা সাহসিকতার সাথে আমরা এগিয়ে যাবো।

প্রতিমন্ত্রী বলেন ২০২০ সালের মার্চে আমরা করোনাকালীন সময়ে বিজনেস কন্টিনিউটি প্ল্যান তৈরি করে করোনা মোকাবেলা করেছি। ঠিক একইভাবে অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলায় কি কি বিজনেস প্ল্যান করা দরকার এবং কি কি ধরনের সমাধান হতে পারে সে বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করে আগামী ৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর একটি সার-সংক্ষেপ প্রেরণ করা হবে বলে সভায় জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি