শুক্রবার, জুন ৫, ২০২৬
37.6 C
Dhaka

ভূমিসংক্রান্ত সেবার ফি পরিশোধ করা যাচ্ছে ‘নগদ’-এ

টেকভিশন২৪ ডেস্ক: দেশ সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এখন থেকে ভূমিসংক্রান্ত যাবতীয় সেবার ফি প্রদান করা যাবে। ‘নগদ’-এর মাধ্যমে এখন থেকে খুব সহজে ঘরে বসেই ভূমি উন্নয়ন ফি (এলডি ট্যাক্স), ই-নামজারি (ই-মিউটেশন) এবং ই-পর্চা (খতিয়ান) ফিসহ সকল ধরনের ফি পরিশোধ করা যাবে।

অনলাইনে এবং ‘নগদ’ অ্যাপস উভয় মাধ্যমে গ্রাহকেরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। পর্চা, নামজারি এবং ভূমি সেবা ফি প্রদান করার জন্য ভূমি ওয়েবসাইট www.land.gov.bd ভূমি কল সেন্টার ১৬১২২ এবং ভূমি অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে টোকেন অথবা রেফারেন্স নম্বর সংগ্রহ করে ‘নগদ’ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবেন। ভূমি ওয়েবসাইট থেকেও ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধ করার সুবিধা থাকবে। গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে এই সেবাটি চালু রয়েছে। 

ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতারা একটি রশিদ পাবেন। ‘নগদ’-এর মাধ্যমে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে।

যারা অনলাইনে ভূমি ফি দেবেন, সেটি স্বয়ংক্রিয়ভাবে তার জমির অনুকূলে তালিকাবদ্ধ হয়ে যাবে। যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে বিদ্যুৎ, পানি বা গ্যাসের বিল দেওয়া হয়, এটিও সেরকম একটি পদ্ধতি। একজনের মাধ্যমে অন্যজনের বিল পরিশোধ করতে গিয়ে টেম্পারিং করে জমি নিজের বলে দাবি করার যে প্রবণতা দেখা যায়, অনলাইনে ফি প্রদান করলে এ বিষয়টি বন্ধ হবে। এতে দুর্নীতি অনেকটাই কমে যাবে।

এ প্রসঙ্গে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করতে গ্রাহককে যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয়, সে জন্য আমরা ডিজিটাল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধের সহজ সুবিধা চালু করেছি। এতে গ্রাহকেরা অতি স্বল্প সময়ে ফি প্রদান করতে পারবেন। এ জন্য ফি দাতাকে আর ভূমি অফিসে যেতে হবে না।’

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি