রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

বইমেলায় বিকাশ-এর বই সংগ্রহ উদ্যোগে যুক্ত হলো বিজিএমইএ

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিকাশের বই সংগ্রহ কার্যক্রমে যুক্ত হলো দেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’ (বিজিএমইএ)। আজ বিজিএমইএ-এর পিআর অফিসে বিকাশের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বই হস্তান্তর করা হয়। একই সাথে উত্তরা অফিসে বই সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকাশের হেড অব পে-রোল বিজনেস এ.টি.এম মাহবুব আলম এর হাতে বইগুলো হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ-র উত্তরা অফিসে স্থাপিত বুথে সদস্যরা বই প্রদান করতে পারবেন। পরবর্তীতে সেই বইগুলো সংগ্রহ করে তার সাথে বইমেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের দেয়া বই, দেশজুড়ে বিকাশ গ্রহকসেবা কেন্দ্র, নির্ধারিত সুপার শপে গ্রাহকদের প্রদান করা বই এবং বিকাশের পক্ষ থেকে দেয়া বইগুলোকে একত্র করে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলা উপলক্ষে বিকাশ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিতে বই দেয়ার উদ্যোগে নিয়েছে। এই উদ্যোগে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই প্রদানকে আরো উৎসাহিত করলো বিজিএমইএ।

উল্লেখ্য, এবারও অমর একুশে গ্রন্থমেলার পৃষ্ঠপোষক বিকাশ। বইমেলা উপলক্ষে গত দুই বছরে এই উদ্যোগের মাধ্যমে ২২,৬৫০টি বই বিতরণ করেছে বিকাশ। এবারের বই বিতরণ কার্যক্রমকে সফল করে তুলতে মেলা প্রাঙ্গণে ৫টি বিশেষ বুথ তৈরি করেছে বিকাশ। এছাড়া, দেশজুড়ে বিকাশ এর বিভিন্ন গ্রাহকসেবা কেন্দ্র, আগোরা, মীনাবাজারের মত শপিং মার্টগুলোতেও বুথ স্থাপন করা হয়েছে। বুথে এসে নতুন পুরাতন সব ধরনের বই দিতে পারছেন আগ্রহীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি