সোমবার, জুন ৮, ২০২৬
35.4 C
Dhaka

ভিভো ওয়াই১৬ কিনলে থাকছে ‘ইচ্ছাপূরণ’ এর সুযোগ

টেকভিশন২৪ ডেস্কঃ আবারো ওয়াই সিরিজ এনে বছরের শুরুতেই সুখবর দিয়েছে ভিভো। আগামী ১৬ জানুয়ারি থেকে মিলবে ভিভো ওয়াই১৬। ভিভো ওয়াই১৬ এর আসা উপলক্ষে ভিভোর অথোরাইজড শোরুমগুলোতে নেওয়া হয়েছে ‘লাকি ড্র অফার।’ ওয়াই১৬ কিনে ভাগ্যবান যে কেউ জিতে নিতে পারে ‘গ্রাহকের ইচ্ছাপূরণ’ যা দিয়ে মিলবে ৫০ হাজার টাকার এক্সেসরিজ। এছাড়াও থাকছে নানা আকর্ষনীয় পুরস্কার।

ট্রেন্ডি ও স্টাইলিশ এই স্মার্টফোনটির প্রি বুকিং শুরু হয়েছে ১১ জানুয়ারি যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ থেকে ২২ জানুয়ারি প্রথম সেল সপ্তাহের জন্য, ভিভো শোরুমগুলিতে লাকি ড্র অফার রয়েছে, লাকি ড্র অফারগুলোর মাধ্যমে আপনি যে কোন একটি আকর্ষণীয় উপহার জিতে নিতে পারেন। আকর্ষণীয় উপহার গুলো হলো: গ্রাহকের ইচ্ছা পূরণ (৫০,০০০ টাকা), ৩০০০ টাকা ক্যাশ ব্যাক, কুল মগ -১০০% ।

ভিভো ওয়াই১৬ এ রয়েছে একটানা সাত ঘণ্টা গেমিংয়ের সুযোগ। আবার যারা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ দেখে অবসর সময় কাটান তাদের জন্যও খুশির খবর নিয়ে এসেছে ভিভো ওয়াই১৬। একবার চার্জ দিয়ে স্মার্টফোন দিয়ে টানা ১৮ ঘণ্টা সিনেমা বা যেকোন ভিডিও দেখা যাবে। একবার চার্জে নিরবিচ্ছিন্নভাবে টানা ২২ ঘণ্টা গান শোনা যাবে ভিভো ওয়াই১৬ স্মার্টফোনটি দিয়ে।

জীবনের অসাধারণ সব মুহূর্তগুলো যদি ধরে রাখতে চান সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিভো ওয়াই১৬। ওয়াই১৬ এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই সাথে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে ৪ জিবি র‌্যাম সাথে আরো ৪ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এতে করে যেকোন ধরণের ঝামেলা ছাড়াই ফোনে সব অ্যাপ ডাউনলোড করা যাবে।

স্টেলার ব্ল্যাক ও ডিজলিং গোল্ড এই দুই রঙে আসা ভিভো ওয়াই১৬ এর দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি