সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

হাতের ছাপ ও দাগ থেকে সুরক্ষা দেবে ভিভো ওয়াই১৬

টেকভিশন২৪ ডেস্কঃ কথায় আছে, ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’। বিশ্ববিখ্যাত স্মার্টফোন নির্মাতা ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই১৬ এর অসাধারণ নান্দনিক ডিজাইন মুগ্ধ করেছে সকলকে। স্টেলার ব্ল্যাক ও ডিজলিং গোল্ড রঙের স্মার্টফোনটির ম্যাট ফিনিশ ব্যাক সাইড যেমন দেয় কুলিং লুক, তেমনি হাতের ছাপ ও দাগ থেকে দেয় সুরক্ষা। তাই দাগ-ছাপ থেকে সুরক্ষায় সুন্দর স্মার্টফোনটিকে ঢাকতে হবে না ব্যাক কাভারের।

বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় এই স্মার্টফোনটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এর ৫হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা ও একবার চার্জে দীর্ঘসময় টানা ব্যবহার সক্ষমতার জন্য। ১০ ওয়াটের টাইপ সি ফার্স্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২ ঘন্টা ৩০ মিনিটেই করতে পারবেন ফুল চার্জ। 

৬.৫১ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে স্বয়ক্রিয়ভাবে নীল আলো ফিল্টার করে ব্যবহারকারীর চোখের সুরক্ষায় রাখবে অসাধারণ ভূমিকা। তাই প্রয়োজন হবে না বাড়তি সুরক্ষা ব্যবস্থার।

সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আরো রয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। রয়েছে ম্যাক্রো লেন্স সুবিধা, এর মাধ্যমে অনেক নিখুঁতভাবে ছবিকে ক্যামেরা বন্দি করা যাবে।

৪ জিবি র‌্যাম সাথে আরো ৪ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজে কোন ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় সকল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। মাল্টি টার্বো ৫.৫ ফিচার ব্যবহার করায় কোন হ্যাং বা ল্যাক ছাড়াই গেইম খেলা সম্ভব।

ভিভো এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ফানটাচ ওএস১২ এবং প্রসেসর হিসেবে হেলিও পি৩৫ ব্যবহার  করেছে। মাল্টি-টাচ ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ফোনটিতে পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহারকারীকে দিয়েছে দ্রুত স্ক্রিন অন-অফ করার অনন্য অভিজ্ঞতা।

হালের সব গুরুত্বপূর্ন সেন্সর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। র‌্যামের কোয়ালিটি ভালো হওয়ায় ফোনটি একাধিক ব্যবহারে ল্যাক হওয়ার সম্ভাবনা নেই।

ফ্ল্যাট ফ্রেমের ট্রেন্ডি, স্মুথ এবং ক্ল্যাসি আউটলুক সমৃদ্ধ স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। গ্রাহক ভিভোর যেকোন অথোরাইজড স্টোর বা ই-স্টোর থেকে বাজেট ফ্রেন্ডলি ভিভো ওয়াই১৬ সংগ্রহ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি