সোমবার, জুন ৮, ২০২৬
32.1 C
Dhaka

চোখের ক্ষতি নয়, ভিভো ওয়াই১৬ দেবে অন্য অভিজ্ঞতা

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোনের ক্ষতিকর নীল আলো থেকে চোখের সুরক্ষায় আপনি কী ব্যবহার করছেন? আই প্রোটেকশন মোড, ব্লু রে ফিল্টার অ্যাপ নাকি নাকের ওপর বাড়তি ঝঞ্ঝাটের মতো আই প্রোটেকশন চশমা?

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নিয়ে এলো সহজ সমাধান। অটো আই প্রোটেকশন ডিসপ্লে সমৃদ্ধ ভিভো ওয়াই১৬ স্বয়ংক্রিয়ভাবে নীল আলোর ব্যালেন্স ঠিক রাখতে সক্ষম। তাই ব্যবহারকারীকে অন করতে হবে না কোনো আই প্রোটেকশন মোড, ডাউনলোড করতে হবেনা কোনো ব্লু রে ফিল্টার অ্যাপ কিংবা প্রয়োজন হবে না কোনো আই প্রোটেকশন চশমা।

ট্রেন্ডি ও স্টাইলিশ এই স্মার্টফোনটির পাঁচ দিনের জমজমাট প্রি-বুকিং পর্ব শেষে গতকাল ১৬ জানুয়ারি (সোমবার) শুরু হয়েছে ফার্স্ট সেল। যা চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে ভিভোর অথোরাইজড স্টোরগুলোতে চলছে লাকি ড্র অফার।  আকর্ষণীয় উপহারের মধ্যে রয়েছে গ্রাহকের ইচ্ছা পূরণ অফার যেখানে গ্রাহক ৫০ হাজার টাকায় নিজের যেকোন ইচ্ছা পূরণ করতে পারবেন, রয়েছে ৩০০০ টাকা ক্যাশ ব্যাক। এছাড়া সকলের জন্য  থাকছে আকর্ষণীয় কুল মগ উপহার।

৫হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ওয়াই১৬ স্মার্টফোনে থাকছে একবার চার্জে দীর্ঘসময় টানা ব্যবহারের সক্ষমতা। ৬.৫১ ইঞ্চিরএইচডিপ্লাস এলসিডি হ্যালো ফুল ভিউ  ডিসপ্লে ব্যবহারকারীর চোখের সুরক্ষায় অসাধারণ ভূমিকা রাখবে।

ভিভো এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে ফানটাচ ওএস১২। প্রসেসর  হিসেবে ব্যবহার  করেছে হেলিও পি৩৫। মাল্টি-টাচ ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ফোনটিতে রয়েছে পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট প্রযুক্তি।

জীবনের অসাধারণ সব মুহূর্তগুলো ধরে রাখতে ডুয়েল রিয়ার ক্যামেরায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। সেই সাথে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৪ জিবি র‌্যাম সাথে আরো ৪ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের অসাধারণ সুবিধা পাওয়া যাবে এই স্মার্টফোনে। তাই কোন ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় সকল অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

২.৫ডি কার্ভ বডি এবং ফ্ল্যাট ফ্রেম আপনাকে দেবে ট্রেন্ডি, স্মুথ এবং ক্ল্যাসি আউটলুক ব্যবহারের অভিজ্ঞতা।

ভিভো ওয়াই১৬ এর দাম ধরা হয়েছে ১৫হাজার ৯৯৯ টাকা। ভিভোর যেকোন অথোরাইজড স্টোর বা ই-স্টোরে প্রথম সেলের আকর্ষণীয় সুবিধা পাবেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি