বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

ব্রেকবাইট এবং এনএসইউর অংশীদারিত্বে নারী উদ্যোক্তাদের সাপোর্ট সেন্টার চালু

spot_img

ডিজিটাল কমার্স ইকোসিস্টেমকে কাজে লাগিয়ে বর্তমানে প্রায় ৪ লক্ষ নারী উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করছে, উদ্যোক্তা পথচলায় সঠিক দিকনির্দেশনা, ব্যবসায়িক সাপোর্ট , এক্সপোর্ট প্রমোশন সহ ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন সহায়তা দিতে ব্রেকবাইট, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই), এবং ইনোভিশন কনসাল্টিং লিমিটেড নারী উদ্যোক্তাদের বিজনেস সাপোর্ট সেন্টার চালু করার জন্য  আজ ২৬ নভেম্বর ২০২৩ এনএসইউ ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে।  বিশ্বব্যাংকের উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (WeFi)-এর অংশ হিসেবে এই অগ্রণী উদ্যোগটি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

এই কৌশলগত পার্টনারশীপের আওতায় প্রাথমিক ভাবে  NSU কর্পোরেট কানেক্ট ট্রেনিং প্রোগ্রামের স্নাতকদের ব্যবসায়িক সহায়তা প্রদান করা হবে। এবং পর্যায়ক্রমে সকল নারী উদ্যোক্তাদের জন্য উম্মুক্ত করা হবে।সেন্টারটির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত সহায়তা ব্রেকবাইট থেকে প্রদান করা হবে এবং  NSU একাডেমিক দক্ষতা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক  ট্রেনিং প্রদান করবে  এবং ডঃ ফারজানা নাহিদ সহকারী অধ্যাপক, এনএসইউ-তে মার্কেটিং এবং আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এই সহায়তা কেন্দ্রের সমন্বয়কারী হবেন।

বিজনেস সেন্টারটি উদ্যোক্তাদের পরামর্শ এবং সহায়তার কেন্দ্র হিসাবে কাজ করবে যা আর্থিক দিকনির্দেশনা, সার্টিফিকেশন সহায়তা, নেটওয়ার্কিং সুযোগ, আইনি সহায়তা এবং অন্যান্য ব্যবসায়িক পরিষেবা প্রদান করবে। এটি নারী উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান-স্টপ সলিউশন হিসেবে ডিজাইন করা হয়েছে, যা তাদের ব্যবসায়িক উন্নয়ন এবং বৃদ্ধির বিভিন্ন দিকগুলিতে সহায়তা করবে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (ডব্লিউই), এবং ইনোভিশন কনসাল্টিং লিমিটেড এই উদ্যোগে ই-কমার্স সেক্টরে তাদের নিজ নিজ দক্ষতা, ব্যবসায় নারীর ক্ষমতায়ন, এবং কৌশলগত বিষয়ে দিকনির্দেশনা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্রেকবাইটের সিইও আসিফ আহনাফ, সহযোগিতার তাৎপর্যের উপর জোর দিয়ে বলেন, “এই উদ্যোগটি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করে। এটি তাদের উদ্যোক্তা যাত্রার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ব্যবসায়িক সাপোর্ট দিয়ে সজ্জিত করার একটি সহযোগী প্রচেষ্টা।”

এনএসইউ সেন্টার ফর বিজনেস রিসার্চের অধ্যাপক ও পরিচালক ড. নিয়াজ আহমেদ যোগ করেছেন, “এই অংশীদারিত্বটি বাস্তব ব্যবসায়িক সহায়তার সাথে একাডেমিক ক্যাপাসিটিকে একীভূত করে, নারীদের জন্য একটি  সহজ ও শক্তিশালী উদ্যোক্তা ইকোসিস্টেমের পথ প্রশস্ত করে।”

নারী উদ্যোক্তারা আগামী পহেলা ডিসেম্বর থেকেই ব্যবসায়িক সহায়তার জন্য +8801847270717 কল করতে পারবেন বা breakbite.com/ebusiness থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি