রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

ট্যাপট্যাপ অ্যাপে টাকা পাঠিয়ে বিড়ম্বনার শিকার বৃটেনের হাজারো প্রবাসী

ট্যাপট্যাপ অ্যাপস-এর মাধ্যমে টাকা পাঠিয়ে গত ৩ দিন ধরে বিড়ম্বনায় পড়েছেন যুক্তরাজ্যের হাজারো প্রবাসী। তাদের অনেকের মাথায় হাত পড়েছে। সফটওয়্যারটির মাধ্যমে টাকা পাঠানোর পর প্রাপকরা টাকা পাননি। আবার নতুন করে টাকা পাঠানোও যাচ্ছে না। অ্যাপসটির বর্তমান অবস্থা অকার্যকর হয়ে আছে। বাংলাদেশে বিকাশে টাকা পাঠাতে ট্যাপট্যাপ অ্যাপস ব্যবহার করতে হয়। 

সম্প্রতি ট্যাপট্যাপ নামক অনলাইন মানিট্রান্সফার অ্যাপস-এর মাধ্যমে টাকা পাঠাতে অভ্যস্ত হয়ে পড়েছেন যুক্তরাজ্যের লক্ষাধিক গ্রাহক। মূলত বাংলাদেশে বিকাশে টাকা পাঠাতে সবাই ট্যাপট্যাপ অ্যাপস ব্যবহার করছেন। বিকাশে টাকা পাঠাতে হলে ট্যাপট্যাপ ব্যবহার করলে কোনো ট্রানজেকশন ফি দিতে হয় না, চার্জ ফ্রি এই অ্যাপসে ঝুঁকে পড়েছেন প্রবাসীরা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলাদেশে বিকাশে টাকা পান প্রাপকরা।

কোথাকার কোন সোর্স থেকে এই অ্যাপস পরিচালনা করা হচ্ছে তার কোনো হদিসই জানেন না অধিকাংশ প্রবাসী গ্রাহক। তারপরও ফ্রি চার্জ সুবিধার কারণে টাকা পাঠাতে সবারই প্রথম পছন্দ ট্যাপ ট্যাপ। একশ’ থেকে এক লাখ, দুই লাখ টাকার ট্রানজেকশনও করছেন অনেকেই। 

গত ৩ দিন যাবৎ যারা ট্যাপট্যাপ-এ টাকা পাঠিয়েছেন তাদের কারোর টাকাই প্রাপকের কাছে পৌঁছায়নি। সফটওয়্যারটি কাজ করছে না।  গত শুক্রবার লন্ডনে বিভিন্ন এলাকার ভুক্তভোগী গ্রাহক বিষয়টি নিয়ে অভিযোগ করেন ও ট্যাপট্যাপ সম্পর্কে জানতে চান। কিন্তু যুক্তরাজ্যে এর নেই কোনো অফিস, নেই কোনো পরিচিত/অপরিচিত এজেন্ট। অনলাইনেই চলছিল এই কার্যক্রম।

অভিযোগের বিষয়ে ঢাকায় যোগাযোগ করা হলে বিকাশের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) ট্যাপট্যাপ সেন্ড-এর অ্যাপে প্রযুক্তিগত কারণে যুক্তরাজ্য থেকে বিকাশে অর্থ স্থানান্তর সেবা সাময়িক বন্ধ ছিল, যা আবার চালু হয়েছে।

ট্যাপট্যাপ অ্যাপস চালুর পর ফ্রিতে সার্ভিস দিয়ে যাচ্ছে- এই নিয়ে আলোচনা সমালোচনার অন্ত ছিল না, কেনই বা তারা চার্জবিহীন সার্ভিস দিচ্ছে। হঠাৎ অ্যাপ বন্ধ এবং পাঠানো টাকা তুলতে না পারায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে টাকা খোয়া যাওয়ার ভয় করছেন। 

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, আন্তর্জাতিক মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) ট্যাপট্যাপ সেন্ড-এর অ্যাপে প্রযুক্তিগত কারণে যুক্তরাজ্য থেকে বিকাশে অর্থ স্থানান্তর সেবা সাময়িক বন্ধ ছিল, যা এখন আবার চালু হয়েছে। 

তিনি বলেন, ৯০টিরও বেশি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ৮৬টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) হয়ে দেশে ২২টি বাণিজ্যিক ব্যাংকে সেটেলম্যান্টের মাধ্যমে সরাসরি প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তথ্যসূত্র-মানবজমিন

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি