সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
27 C
Dhaka

বেসিস-পাম নেদারল্যান্ডস যৌথ উদ্যোগে ডেটা সায়েন্স ও এআই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বেসিস ও পাম নেদারল্যান্ডস সিনিয়র এক্সপার্টস-এর যৌথ উদ্যোগে ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেনন্স প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট, সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস সচিব হাশিম আহম্মদ। পাম নেদারল্যান্ডসের জ্যেষ্ঠ প্রশিক্ষক মিখেল কুপার্স ও তিউন মেন্টজেল প্রশিক্ষণের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে পাম নেদারল্যান্ডসের কো-অর্ডেনেটর সেক্টর আইটি বিজনেস কনসালটেন্সি হার্ম স্পুর  প্রশিক্ষণ আয়োজন ও সবধরনের সহযোগিতা করার জন্য বেসিসকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ছাড়াও অন্যান্যের মধ্যে বেসিস সচিবালয় সমন্বয়ক জনাব রাজন্য মুগ্ধা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের পরিচিতি ও প্রশিক্ষণ থেকে তাদের প্রত্যাশা তুলে ধরেন।

অনুষ্ঠান উদ্বোধনকালে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এ প্রশিক্ষণ আয়োজনে পাম নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেনন্স, মেশিন লার্নিং নিয়ে এই প্রশিক্ষণের প্রতি বেসিস সদস্যদের যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখতে তিনি প্রশিক্ষখদের প্রতি আহ্বান জানান। একইসাথে প্রশিক্ষণার্থীদের মনোযোগসহকারে প্রতিটি সেশনে অংশ নেওয়ার পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর  মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের একদিকে যেমন দক্ষতার উন্নয়ন ঘটবে, অন্যদিকে তেমনি বাংলাদেশ ও নেদার‌ল্যান্ডস এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য তৈরিতে বিটুবি আয়োজনে সহায়ক হবে।

এবারের প্রশিক্ষণে বেসিসের সদস্য প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটেড, এরা ইনফোটেক লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড, লিংক ভিশন সফটওয়্যার সল্যুশন লিমিটেড, ইউটেক সিস্টেমস লিমিটেড-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একজন শিক্ষক ও একজন শিক্ষার্থীও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। 

উল্লেখ্য, বেসিস ও পাম নেদারল্যান্ডস এক্সপার্টস-এর মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী বেসিসের সদস্য প্রতিষ্ঠানের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বেসিস। আগামী ১৮ আগস্ট ২০২১, বুধবার শুরু হবে এই প্রশিক্ষণ। এর আগে এ ধরনের আরও তিনটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি