মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
24.2 C
Dhaka

বেসিক ইন্টারনেট অফ থিংস বিষয়ক প্রশিক্ষণ পায় ৬০ জন শিক্ষার্থী

টেকভিশন ডেস্ক: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে ইন্টারনেট অফ থিংস-এর উপর হাতে –কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হল। এ কর্মশালার মূল লক্ষ্য হল ইন্টারনেট অফ থিংসের উপর অভিজ্ঞতা অর্জন করা। দুটি পৃথক বিভাগের মোট ৬০ জন শিক্ষার্থী গত জুনের ১৩ তারিখ থেকে জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত ইন্টারনেট অফ থিংসের অনলাইন কোর্সের আয়োজন করা হয়।

এ প্রশিক্ষণে আইওটি আর্কিটেকচার এবং আইওটি বাস্তবায়নের পদ্ধতি, আইওটি বিজনেস প্ল্যান, রাস্পবেরি পাই এবং কোয়েন ব্যবহার করে ইন্টারনেটে ঘরের সরঞ্জামগুলি নিয়ন্ত্রণ করা, আইওটির জন্য জেটসন ন্যানো আজুরি / এডাব্লুএস / অন্যান্য ক্লাউড পরিসেবাদির পরিচিতি, আইওটি ক্লাউড সিকিউরিটির পরিচিতি, ক্লাউড সিকিউরিটি চ্যালেঞ্জ এবং ক্লাউড সিকিউরিটির সরবরাহকারী প্রযুক্তি ও অ্যানালগ সেন্সর ক্যালিব্রেশন সহ বেসিক প্রোগ্রামিং এর উপর বেশ কিছু প্রজেক্ট নিয়ে ধারনা দেওয়া হয়।

পরবর্তীতে গত সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ইন্টারনেট অফ থিংসের উপর ২৭ জন শিক্ষার্থীকে নিয়ে মোট ৩ দিনের হাতে-কলমে প্রশিক্ষন করানো হয়। রাজধানীর মহাখালিতে অবস্থিত আইটি প্রতিষ্ঠান কম্পিউটার সার্ভিসেস লিমিটেডে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষনে তারা আরডুইনো স্টার্টার কিটের উপর বিভিন্ন প্রজেক্ট যেমন ডিজিটাল ইনপুট এবং আউটপুট সহ বেসিক প্রোগ্রামিং,অ্যানালগ ইনপুট এবং সিরিয়াল মনিটর,এনালগ আউটপুট,এনালগ সেন্সর ক্যালিব্রেশন,অ্যানালগ সেন্সর ক্যালিব্রেশন এবং ম্যাপিং,টিল্ট সেন্সর ব্যবহার করে টাইমার তৈরি করা, এলসিডি ডিসপ্লে,স্যুইচ,কেস,বাইনারি কাউন্টার,সারভো মোটর,ট্রানজিস্টর ব্যবহার করে মোটর ইন্টারফেসিং,এইচ ব্রিজ ব্যবহার করে মোটর ইন্টারফেসিং,সেন্সর হিসাবে পাইজো,টাচ সেন্সর তৈরি,থার্ড পার্টি লাইব্রেরি ইন্সটল করা, একটি কম্পিউটার প্রোগ্রাম এর সাথে সিরিয়াল যোগাযোগ,অপ্টোকাপলার,অন্যান্য উপাদানগুলির সাথে সংযোগ স্থাপন,ইন্টারনেট ব্যবহার করে ঘরের সরঞ্জামগুলি নিয়ন্ত্রণ করা এর উপর বেশ কিছু প্রজেক্ট করা হয়।যার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের আরডুইনো অফিসিয়াল সারটিফিকেশন পরীক্ষার অংশগ্রহনের জন্য প্রস্তুত করা।

কোর্স শেষে, বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আরডুইনো অফিসিয়াল সারটিফিকেশন পরীক্ষায় অংশগ্রহনের  সুযোগ সহ বিভিন্ন দেশি-বিদেশি শিল্পে ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণের সুযোগ থাকবে। এ সময় মোট বিয়াল্লিশ ঘন্টা কোর্সে ত্রিশ ঘন্টা অনলাইন ক্লাস এবং বারো ঘন্টা হ্যান্ড-অন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কোভিড -১৯ মহামারীর কারণে অনলাইনেই এ কোর্সের উদ্বোধন করা হয়।এ আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম,প্রকল্প পরিচালক শফিকুল আলম,প্রশিক্ষণ ব্যবস্থাপক সাথী শারমিন,অস্ট্রেলিয়া ভিত্তিক আইটি  প্রতিষ্ঠান কোড নাইন্টিন এর বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ইমতিয়াজ ফারহান বিন হাবিব,আইওটি ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান আমিন,বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের জুনিয়র ইঞ্জিনিয়ার (আইওটি) মাহেরুল আজম কোরেশী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচীর পরিচালনায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সহযোগীতায় অস্ট্রেলিয়া ভিত্তিক আইটি  প্রতিষ্ঠান কোড নাইন্টিন এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেড।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি