রবিবার, নভেম্বর ২২, ২০২৬
23 C
Dhaka

বিদেশ থেকে +৮৮০ ৯৬১২-৩১৬১২২ নম্বরে কল করলেই মিলছে ভূমিসেবা

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা এখন চার ধরণের ভূমিসেবা বিদেশে থেকেই গ্রহণ করছেন। এসব ভূমি সেবার মধ্যে আছে: ‘নাগরিক ভূমিসেবা ২৪/৭’ (কাস্টমার কেয়ার), খতিয়ান/নামজারি খতিয়ানের সত্যায়িত কপি, মৌজা ম্যাপের সত্যায়িত কপি এবং ভূমি উন্নয়ন কর প্রদান।

বিদেশ থেকে ভূমিসেবা হটলাইন ১৬১২২-এর লং-কোড +৮৮০ ৯৬১২-৩১৬১২২ এ ফোন করে ২৪ ঘণ্টার যেকোনো সময় কিংবা www.facebook.com/land.gov.bd এ মেসেজ কিংবা কমেন্ট করে প্রবাসীরা এখন ভূমি বিষয়ক প্রশ্নের উত্তর জানতে পারছেন এবং বিবিধ অভিযোগ দিতে পারছেন।

এছাড়া, উপরের একই নম্বরে ফোন করে কিংবা www.land.gov.bd স্মার্ট ভূমিসেবা পোর্টালে গিয়ে খতিয়ান/নামজারি খতিয়ানের সত্যায়িত কপি ও মৌজা ম্যাপের সত্যায়িত কপির জন্য প্রবাসীরা আবেদন করলে বাংলাদেশের ডাকবিভাগ বিদেশে প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় এসব পৌঁছে দিচ্ছে। একইভাবে ফোন করে কিংবা পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে বিদেশ থেকে ভূমি উন্নয়ন করও দিচ্ছেন প্রবাসীরা।

পর্যায়ক্রমে প্রবাসীদের আরও কিছু ভূমিসেবার আওতায় নিয়ে আসা হবে, এর মধ্যে অন্যতম নামজারি কার্যক্রম সম্পন্ন করা এবং অনলাইনে বিবিধ মামলার শুনানীতে অংশগ্রহণ করার সুবিধা। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি