শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
27.7 C
Dhaka

বিদায় কাট-কপি-পেস্টের জনক ল্যারি টেসলার

কাট, কপি, পেস্ট। শব্দত্রয়ির সঙ্গে পরিচিত নন এমন কম্পিউটার কিংবা প্রযুক্তি ব্যবহারকারী গোটা দুনিয়া খুঁজেও হয়তো পাওয়া যাবে না। তবে এর উদ্ভাবক কে ছিলেন, তা হয়তো খুব কম মানুষই জানে। কম্পিউটারের এমন প্রয়োজনীয় ফাংশন কালজয়ী। আর এর জনক ছিলেন প্রযুক্তিবিজ্ঞানী ল্যারি টেসলার। ছিলেন এ অর্থে যে, তিনি আর নেই। ১৭ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মার্কিন কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রযুক্তি জামানায় ল্যারি টেসলার একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি কাট-কপি-পেস্ট কমান্ডসহ কম্পিউটারের বেশ কয়েকটি সিস্টেম আবিষ্কার করেছেন, যা কম্পিউটারের ব্যবহারকে সহজ করেছে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্সে জš§গ্রহণ করেন ল্যারি। পড়ালেখা করেন ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটিতে। স্নাতক শেষে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় সক্রিয় হন।

১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা শুরু হয়নি, তখনই ‘প্রযুক্তি উপত্যকা’খ্যাত সিলিকন ভ্যালিতে কর্মজীবন শুরু করেন টেসলার। এ সময় কম্পিউটার বিষয়টি মানুষের কাছে বেশ দুর্বোধ্য ছিল। ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত জেরক্স পালো আলতো রিসার্চ সেন্টারে (পিএআরসি) কাজ করেন তিনি। এ প্রতিষ্ঠানের ল্যাবে কাজ করার সময় তিনি আরেক কম্পিউটার বিজ্ঞানী টিম মটের সঙ্গে মিলে তৈরি করেন ‘জিপসি’ নামের নতুন একটি ওয়ার্ড প্রসেসর। এ জিপসিতে কোনো শব্দ বা বাক্যাংশ কেটে সরিয়ে নেওয়া, প্রতিলিপি তৈরি করা ও অন্য জায়গায় দ্বিতীয়বার বসানোর জন্যই তৈরি করেন কাট-কপি-পেস্ট সিস্টেমটি। ১৯৭৬ সালে ওয়েব ব্রাউজারে শব্দটির প্রথম প্রচলন করেন তিনিই।

টেসলারের এ সিস্টেম আবিষ্কারের ফলে কম্পিউটারের কাজ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সহজ হয়। এ সিস্টেম ছাড়াও মোডলেস কম্পিউটিং নামে ইউজার ইন্টারফেস ডিজাইনে বিশেষত্ব অর্জন করেছিলেন, যা কম্পিউটার সিস্টেমকে আরও সহজ করেছিল।

কর্মময় জীবনে জেরক্সে ছাড়াও তিনি অ্যাপল, ইয়াহু, আমাজনেও কাজ করেন। ১৯৮০ সালে জেরক্স থেকে বিদায় নিয়ে অ্যাপল কম্পিউটারে যোগ দেন। এখানে ১৯৯৭ সাল পর্যন্ত ছিলেন। অ্যাপলের জনপ্রিয় কিছু হার্ডওয়্যার বা যন্ত্রাংশ তৈরিতেও অসাধারণ ভূমিকা রয়েছে তার। এরপর ১৯৯৭ সালে অ্যাপল ছেড়ে টেসলার স্টেজকাস্ট সফটওয়্যার নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখানে শিশুদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দিতে নানা ধরনের অ্যাপ তৈরি হতো।

২০০১ সালে এ বিজ্ঞানী অনলাইন শপিং জায়ান্ট আমাজনে যোগ দেন। পরে শপিং এক্সপেরিয়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। ২০০৫ সালে ইয়াহুর ইউজার এক্সপেরিয়েন্স অ্যান্ড ডিজাইন গ্রুপের প্রধান হিসেবে যোগ দেন। এখান থেকে ২০০৮ সালে প্রোডাক্ট ফেলো হিসেবে যোগ দেন ২৩ অ্যান্ডমিতে। এক বছর পর সেখান থেকেও সরে কনসাল্টিংয়েই মনোনিবেশ করেন ল্যারি টেসলার।

সংগৃহীত/টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি