বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
32 C
Dhaka

নোয়াখালী ও চাঁদপুরে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যান্য জেলার মতো নোয়াখালী ও চাঁদপুর জেলার শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। নোয়াখালী জেলার হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন ও এম.এ রশিদ উচ্চ বিদ্যালয় এবং চাঁদপুরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয় ও লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি নেয়া হয়েছে।

সম্প্রতি নোয়াখালী ও চাঁদপুরের জেলা শিল্পকলা একডেমিতে পৃথক দু’টি অনুষ্ঠানে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এসব স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

নোয়াখালীতে প্রধান অতিথি হিসেবে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তামান্না মাহমুদ এবং চাঁদপুরে প্রধান অতিথি হিসেবে এভারেস্ট বিজয়ী এম. এ মুহিত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এর জেনারেল ম্যানেজার সায়মা আহসান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে এই বইপড়া কর্মসূচির সাথে যুক্ত আছে। বিকাশ এ পর্যন্ত এবছরের ৪০ হাজারসহ দুই লাখের বেশি বই দিয়েছে এই কার্যক্রমে। সারাদেশের ৪০০টি স্কুলে এ বছরের বইগুলো বিতরণ করা চলমান রয়েছে।

দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৪৪ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি