সোমবার, জুন ৮, ২০২৬
27.3 C
Dhaka

বাংলাদেশেই নির্মিত হচ্ছে আইওটি নির্ভর স্মার্ট ভেন্ডিং মেশিন

টেকভিশন২৪ প্রতিবেদক: একশ বছরের পুরনো ভেন্ডিং মেশিন টেকনোলজি কেন এখনো বাংলাদেশে প্রসার পায়নি এ নিয়ে ভাবতে ভাবতে ২০১৪ সাল থেকে চিন্তা আর ২০১৯ থেকে শেষমেশ গবেষণা শুরু।

অতঃপর প্রায় ৩ বছরের বেশি গবেষণা ও সেটিকে ভাঙা-গড়ার মধ্য দিয়েই একটা সম্ভাবনার আলো দেখতে পান মোঃ শরীফ মুক্তাদির, সিইও, ভেন্ডি লিমিটেড।

ভেন্ডি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম ভেন্ডিং মেশিন প্রস্তুতকারক কোম্পানি যারা এতদিন পর্দার আড়ালে থেকে কাজ করে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২১’ এ ‘টিম উইংস’কে একটি ‘হাইজিন ভেন্ডি’ স্পন্সরের মাধ্যমে বাজারে আসার ইঙ্গিত দেয়। ‘টিম উইংস’ বাংলাদেশ স্কাউটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে বিনামূল্যে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের হস্তশিল্পের প্রশিক্ষণ দেয়া হয়। এই নারীদের মাসিককালীন তৎপরতা ও সুরক্ষা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করতেই ভেন্ডি লিমিটেডের এ প্রচেষ্টা।

ভেন্ডি লিমিটেড সম্পর্কে কোম্পানির সিটিও বিদ্যুৎ দেবনাথ বলেন, “ভেন্ডিং মেশিনের মত পুরনো একটি টেকনোলজিকে সম্পূর্ণ নতুন ডিজাইনেই আমাদের দেশের জনগণের মনস্তাত্বিক চিন্তাভাবনাকে মাথায় রেখেই প্রস্তুতকৃত। চলমান ধারা থেকে বের হয়ে এসে সম্পূর্ণ আলাদা একটি ডিজাইনে আমাদের মেশিনগুলো তৈরি হচ্ছে যেটি বাংলাদেশের ডিজিটালাইজেশনে এবং মুজিববর্ষের একটি অন্যতম মাইলফলক হিসেবে সাক্ষর রাখবে।” তিনি আরও বলেন, “ আমাদের বিভিন্ন রকমের ভেন্ডিং মেশিন রয়েছে যেগুলো দিয়ে সেনিটারি ন্যাপকিন থেকে শুরু করে কনডম,মাস্ক,বাচ্চাদের ডায়াপার, চকোলেট, প্যাকেটজাত খাবার,বিস্কুট, পানি ও বেভারেজ ইত্যাদি ক্রয়-বিক্রয় সম্ভব। আরও নতুন নতুন পণ্য মাথায় রেখে আমাদের গবেষণা ও উন্নয়নের কাজ চলছে,  শীঘ্রই আমরা সারাদেশে আমাদের ব্র্যান্ড ‘ভেন্ডি’কে সবার সামনে পুরোদমে পরিচয় করিয়ে দিব।”

ভেন্ডি লিমিটেডের ভেন্ডিং মেশিন গুলো সম্পূর্ণ স্পর্শ বিহীন ও এম এফ এস পেমেন্ট সমর্থিত, অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যে কেউ চাইলে তাদের কর্মী কিংবা মেম্বারদের আইডি কার্ড দিয়ে পণ্য নিতে পারবেন। যেহেতু মেশিন গুলো সম্পূর্ণ বাংলাদেশেই প্রস্তুত করা হচ্ছে, ক্রেতার চাহিদা অনুযায়ী পরিবর্ধন করে তৈরি করে দেয়াও সম্ভব।

এ বিষয়ে প্রশ্ন করলে কোম্পানির সিইও জানান, “ সবথেকে ভালো লাগছে এটা ভেবে যে, আমরা নিজেদেরকে ঠিকমত প্রমোশন না করার পরও দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়তই সাড়া পাচ্ছি।

বরিশাল, রাজশাহী, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে তুরস্ক,সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া থেকেও আমাদের সাথে যোগাযোগ করছে এবং নতুন নতুন আইডিয়া শেয়ার করছে তাদের এলাকায় স্থাপনের জন্যে।

আমাদের টার্গেট এটাই যেন সামাজিক সকল ট্যাবু ভুলে মানুষ যেন ২৪/৭ তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য কেনাকাটা করতে পারে এবং দেশের অন্তত শতকরা ২০ ভাগ শিক্ষিত বেকার যারা রয়েছে স্বল্প বিনিয়োগে কর্মসংস্থানের ব্যবস্থা করা ২০২১ সালের মধ্যে।” তিনি বাংলাদেশের সকল গার্মেন্টস-কারখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, হোটেল ও রিসোর্ট, কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও -এর তত্ত্বাবধানে থাকা সবাইকে আহ্বান জানিয়েছেন নারীর সুরক্ষা নিশ্চিত করতে ‘হাইজিন ভেন্ডি’ প্রতিস্থাপনের জন্যে।

প্রতিষ্ঠানটির পার্টনার ও বিনিয়োগকারী সাবিলা ইনুন বলেন, আমরা এক একটি ভেন্ডিং মেশিন ৩০ হাজার টাকা দামে বর্তমানে বিক্রি করছি। দেশে এবং বিদেশ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ‌

বাংলাদেশে আইওটি ও আইটি প্রসারে ভেন্ডি লিমিটেডের এই যাত্রা আলোর পথ দেখাবে বলেই আশা করা যাচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি