শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

বসুন্ধরায় অপো’র নিউ জেনারেশন সার্ভিস সেন্টার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ২৪ শে জানুয়ারি, ২০২১ তারিখে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অপো একটি নতুন প্রজন্মের সার্ভিস সেন্টারের উদ্বোধন করেছে। এ সময় বিশিষ্ট গায়ক ও সুরকার তপু, অপো বাংলাদেশ এইডি’র কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান ও অপো’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো এর গ্রাহক এবং ফ্যানদের আরো উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিতেই এই নতুন প্রজন্মের সার্ভিস সেন্টার চালু করেছে। তৃতীয় ভার্শনের এই সার্ভিস সেন্টারটিতে আরো উন্নত বিক্রয়োত্তর সেবা প্রাদন করা হবে এবং এটি একটি স্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে।

এ বিষয়ে অপো বাংলাদেশ এইডি’র কান্ট্রি পাবলিক রিলেশন জোশিতা সানজানা রিজভান বলেন, “অপো’তে আমরা সবসমই আমাদের গ্রাহক ও ফ্যানদের সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যেই আমরা নতুন বছরে এই নতুন প্রজন্মের সার্ভিস সেন্টারটি চালু করেছি, যেন তারা বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি তাদের সমস্যাগুলি একই জায়গা থেকে সমাধান করতে পারেন।”

ফ্যানরা ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ৫-এর ব্লক সি’র ৯৭-১০০ দোকানগুলো নিয়ে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটিতে অপো’র সকল পণ্য দেখা, কেনা-বেচা, তাদের স্মার্টফোনগুলি মেরামত করতে পারবেন। এর সাথে থাকছে ফ্রি ওয়াইফাই জোন। একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটিতে সফটওয়্যার ও হার্ডওয়্যার সকল সমস্যা, ভার্শন আপগ্রেডেশন ও পণ্যসামগ্রীসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়ার সুযোগ মিলবে।

অপো’র এই বিক্রয়োত্তর সেবার মূল লক্ষ্য গ্রাহকদের জন্য একটি সুবিধাজনক এবং পেশাদার সার্ভিস প্রদান করা। উল্লেখ্য যে, অপো বাংলাদেশের স্মার্টফোন পরিষেবা শিল্পে ‘ওয়ান আওয়ার ফ্ল্যাশ ফিক্স’ সার্ভিস নিয়ে আসে, যা সবার কাছে প্রশংসিত হয়। এমনকি, গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে পার্টসের দাম ছাড়া হ্যান্ডসেটগুলি মেরামত করার জন্য অপো আর কোন ফি নেয় না। নতুন সার্ভিস সেন্টারের জন্যও এগুলো প্রযোজ্য থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি