শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
31.7 C
Dhaka

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করবে বাংলাদেশ কোস্ট গার্ড

টেকভিশন২৪ ডেস্ক: ২০১৮-সালের ১২-মে তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম বুকে ধারণ করে মহাকাশে পাড়ি জমায় দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য ২৬ জুলাই ২০২৩ তারিখে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রদান কার্যলয়ে অনুষ্ঠিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ- মহাপরিচালক, কমডোর মোঃ মঈনুল হাসান, (এনডি), বিএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল হক, (এইচ১), পিএসসি, বিএন, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মিজানুর রহমান, (এল), বিএন সহ  আইটি ও যোগাযোগ অধিদপ্তের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএসসিএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্‌জাহান মাহমুদ, বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্‌ আহমেদুল কবির সহ বিএসসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। দেশীয় স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে আরেকধাপ এগিয়ে গেল । বাংলাদেশ কোস্ট গার্ডের টহল জাহাজে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের মাধ্যমে সমুদ্রসীমার ২০০ ন্যটিক্যাল মাইলেও টেলিযোগাযোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশের সমূদ্রসীমাকে করবে আরো নিরাপদ। জাতীয় জরুরী প্রয়োজন ও প্রাকৃতিক দূর্যোগে এ নেটওয়ার্ক ব্যবহার কবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহাকাশ ও স্যাটেলাইট জগতে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনের প্রথম ধাপ বাস্তবায়িত হয়েছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণের মাধ্যমে।

ইতোমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, আকাশ ডিটিএইচ, বাংলাদেশ সেনা বাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, মৎস অধিদপ্তর, ইস্টার্ন ব্যাংক লিঃ, ডাচ বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং ইউকে বেইসড মাদানি টিভি, এয়ারকম, বেক্সিমকো ডিজিটাল ডিট্রিবিউশন লিঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় দেশের পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণ করার কাজ চলছে যা উৎক্ষেপিত হলে দেশ স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি