রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং এর বিগ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস বাংলাদেশ ‘বিগ অফার, ঈদ জমবে এবার’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

এ ক্যাম্পেইনের অধীনে, ক্রেতারা ৫৫ ইঞ্চি অথবা ৭৫ ইঞ্চি ফোরকে স্মার্ট ক্রিস্টাল ইউএচডি কিনে জিতে নিতে পারবেন এয়ার পিউরিফায়ার অথবা ওয়াশিং মেশিন। পণ্য দু’টির কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে ০% ইন্টারেস্টে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এছাড়াও, ক্রেতারা নির্দিষ্ট মডেলের টিভি কিনে উপভোগ করতে পারবেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউএইচডি টিভির সাথে সাউন্ড বার ক্রয় করলে ক্রেতারা পাবেন সাউন্ডবারে ৫০ শতাংশ ছাড়।

চমৎকার সব ডিল নিয়ে হাজির হওয়া এই ক্যাম্পেইনে নির্দিষ্ট কিছু রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে রয়েছে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এর পাশাপাশি, ওয়াশিং মেশিনে সর্বোচ্চ ১৪ হাজার টাকা, রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনারে সর্বোচ্চ ১২ হাজার টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে।

এই ক্যাম্পেইনের অসংখ্য এক্সচেঞ্জ অফারের সাথে ক্রেতাদের জন্য রয়েছে দুর্দান্ত সব ছাড়। এক্সচেঞ্জ অফারে ক্রেতারা টেলিভিশনে পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড়, রেফ্রিজারেটরে সর্বোচ্চ ২৩ হাজার টাকা, এয়ার কন্ডিশনারে সর্বোচ্চ ১৪ হাজার টাকা, ওয়াশিং মেশিনে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বৈশ্বিক মহামারির ফলে মানুষের ঈদ উদযাপনের ধরণে পরিবর্তন এসেছে। নিজেকে এবং নিজের প্রিয় মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে একটা বড় অংশের মানুষ ঘরেই অবস্থান করছেন এবং আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করছেন। ক্রেতাদের এই অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতে ও তাদের জীবনে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নতুন এই ক্যাম্পেইনটি শুরু করতে পেরে আমরা গর্বিত।’

গ্রাহকরা অনুমোদিত ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও পণ্য ক্রয় করতে পারবেন এবং কোন চার্জ ছাড়াই বাড়িতে নিরাপদে পৌঁছে দেয়া হবে।

আগ্রহী ক্রেতারা এই নম্বরে ০৮০০০৩০০৩০০ স্যামসাং ২৪ x ৭ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি