শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

পথচলায় পঞ্চম বর্ষে পেপারফ্লাই

টেকভিশন২৪ ডেস্ক:  ই-কমার্স খাতের পণ্য বিলিকরনে উদ্ভাবনী সেবা প্রদানের পাঁচ বছর পূরন করলো দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাই।

২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি মাত্র ১০ জন ডেলিভেরি কর্মকর্তা এবং ঢাকায় পাঁচটি অফিস নিয়ে যাত্রা শুরু করা পেপারফ্লাই এখন দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মকর্তারা জানান, স্থানীয় ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি বর্তমানে ১২০ টি অফিসের ১১০০ এর বেশি কর্মী নিয়ে যেকোন আকারের পণ্য দেশের যেকোন ঠিকানায় পৌঁছতে সক্ষম।

পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পর্কে পেপারফ্লাইয়ের সহপ্রতিষ্ঠাতা এবং চীফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেন সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে পেপারফ্লাই এবং প্রথম পাঁচ বছর একটি বৃহত্তর স্বপ্নের সূচনা মাত্র।

তিনি বলেন, উন্নততর এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিচ্ছে পেপারফ্লাই। ই-কমার্স প্রতিষ্ঠান এবং মার্চেন্টদের ছাড়া আমাদের এই যাত্রা সম্পূর্ণ হতো না, যারা তাদের পণ্য সরবরাহের জন্য আমাদেরকে বিশ্বস্ত অংশীদার করে তুলেছে।

উল্লেখ্য গত পাঁচ বছরে, দেশজুড়ে কার্যক্রম বাড়ানোর সাথে সাথে ব্যবসায় উদ্ভাবনী সেবা এসেছে পেপারফ্লাইয়ের কাছ থেকে। এর মধ্যে স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, ক্যশলেস পে এবং সেলার ওয়ান নামক বিভিন্ন উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

কর্মকর্তারা দাবি করেন, দেশের ই-কমার্স খাতের পরিচালনে পেপারফ্লাইয়ের সেবাগুলো নতুন মাত্রা যোগ করেছে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ই-কমার্স খাতের অবদান বৃদ্ধি করতে পেপারফ্লাই নেতৃত্ব দেবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি