শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

‘নগদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

টি-২০ কুইজে অংশ নিয়ে প্রতিদিন মোটরবাইক জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও দেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবাল এবার বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তামিম ইকবাল এখন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারে অংশ নেবেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন।

এখনকার সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়কে পাশে পাওয়ার ঘোষণার দিনেই টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ‘নগদ’ তার গ্রাহকদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় এক ক্যাম্পেইন। ‘নগদ’-এর গ্রাহকেরা এখন থেকে ক্যাশ ইন বা অ্যাড মানি, মোবাইল রিচার্জ ও টি-২০ কুইজ খেলে প্রতিদিন জিতে নিতে পারবেন একটি করে মোটরবাইক। পাশাপাশি প্রতি মিনিটে প্রথম পাঁচজন গ্রাহক পাবেন ১০০ টাকা পর্যন্ত বোনাস।

সম্প্রতি ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে তামিম ইকবাল ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, “দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। অনেকদিন ধরেই আমি ‘নগদ’ ওয়ালেট ব্যবহার করছি। নগদ-এ রেজিস্ট্রেশন খুব সহজ ও ঝামেলাহীন। সেবাও সাশ্রয়ী ও সহজলভ্য।”

তিনি বলেন, “কয়েক বছর আগেও আমরা ডিজিটালি অ্যাডভান্স ছিলাম না। সবকিছু তখন এতো সহজও ছিল না। কিন্তু ‘নগদ’ এখন এক ক্লিকেই সবকিছুর সমাধান দিচ্ছে। কোথাও গিয়ে ওয়ালেট হারিয়ে গেলে এখন আর চিন্তা করতে হয় না, কারণ আমার ফোনেই আছে ‘নগদ’ ওয়ালেট। আমি যেকোনো সময় প্রয়োজনে মোবাইল রিচার্জ, হোটেল বুকিং, এয়ার টিকেটিংসহ নানান কাজ নগদ-এর মাধ্যমে করে থাকি। এক কথায় ‘নগদ’ ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটা রেভুল্যুশন নিয়ে এসেছে।”

তামিম ইকবালকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে মানুষের দিনবদলের অগ্রযাত্রায় বিশ্বসেরা একজন ক্রিকেটার ‘নগদ’-এর সঙ্গে থাকবেন, এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আমরা তাঁকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি তামিম ইকবাল সামনের দিনে মানুষের মনে আরও মুগ্ধতা ছড়াবেন এবং ‘নগদ’-কে আরও বড় জায়গায় নিয়ে যেতে উৎসাহ দেবেন।”

টি-২০ কুইজে অংশ নিয়ে জিতুন মোটরবাইক

চলমান টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন মোটরবাইক জেতা ও বোনাস পাওয়ার ক্যাম্পেইন চালু করেছে ‘নগদ’। এ জন্য গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টে উদ্যোক্তা পয়েন্ট থেকে সকাল ১০টা থেকে রাত ০৯টা ৫৯ মিনিটের মধ্যে নূন্যতম ১,০০০ টাকা ক্যাশ-ইন অথবা যেকোনো ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে নূন্যতম ১,০০০ টাকা অ্যাড মানি করতে হবে।

এই ক্যাম্পেইনটির আওতায় প্রতি মিনিটে প্রথম পাঁচজন জিতে নিতে পারবেন ১০০ টাকা বোনাস। ক্যাম্পেইনটি চলবে ১৪ নভেম্বর ২০২১ পর্যন্ত।

ক্যাম্পেইনটির আওতায় মোটরবাইক জিততে চাইলে গ্রাহককে ১,০০০ টাকা বা তার বেশি ক্যাশ ইন বা অ্যাড মানি করতে হবে পাশাপাশি যেকোনো পরিমাণ মোবাইল রিচার্জ ও ‘নগদ’ অ্যাপের মাধ্যমে টি-২০ কুইজ খেলতে হবে। এই তিনটি কাজ করতে হবে একসাথে। টি-২০ কুইজে করা সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে প্রতিদিন একজন গ্রাহক মোটরবাইক বিজয়ী হতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি