শনিবার, মার্চ ১৪, ২০২৬
34.3 C
Dhaka

দেশে ফিলিপসের নতুন ৪ মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এলো ফিলিপস ব্র্যান্ড এর ইভনিয়া সিরিজের গেমিং মনিটর। মডেল গুলো হল- ইভনিয়া ২৭এম২এন৫৫০০, ইভনিয়া ২৭এমআইএন৩২০০জেডএ, ইভনিয়া ২৪এমআইএন৩২০০জেডএ। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উন্মোচিত হয়েছে ক্রিয়েটর সিরিজ ২৭ই২এফ৭৯০১ মডেলটি।

ইভনিয়া ২৭এম২এন৫৫০০: মনিটরটি দিচ্ছে ২৭ ইঞ্চি ফাস্ট আইপিএস টেকনোলোজির প্যানেল। মনিটিরটিতে আছে ২৫৬০*১৪৪০ বা ২কে কিউএইচডি ডিসপ্লে, ১৮০ হার্জ রিফ্রেশ রেট, ১ মিলি সেকেন্ড এমপিআরটি ফাস্ট রেসপন্স টাইম এবং এডাপ্টিভ সিংক টেকনোলজি সুবিধা। এছাড়াও এতে রয়েছে ৩৫০ নিটস এর ব্রাইটনেস, এইচডিআর-৪০০ সার্টিফিকেশন, স্মার্ট কনট্রাস্ট যা ছবিকে করবে আরও বেশি ঝকঝকে ও প্রানবন্ত। মনিটরটিতে কালার গেমুট – ডিসিআই পি-৩ ৯৩.৫% এসআরজিবি ১২৫%, এনটিএসসি ১০৮%, অ্যাডোব আরজিবি ১০৬% এবং আই কেয়ার মুড, স্মার্ট এরগো স্ট্যান্ড, স্মার্ট গেম মুড ফিচার রয়েছে। এতে ইনপুট পোর্ট হিসাবে রয়েছে এইচডিএমআই ২.০× ২ এবং ডিসপ্লেপোর্ট ২.২× ১.

ইভনিয়া ২৭এমআইএন৩২০০জেডএ: এটি একটি ২৭ ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটর। মনিটরটিতে ১৯২০*১০৮০ বা এফএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ১৬৫ হার্জ রিফ্রেশ রেট, ১ মিলি সেকেন্ড এমপিআরটি ফাস্ট রেসপন্স টাইম এবং এএমডি প্রি-সিঙ্ক প্রিমিয়াম প্রযুক্তির সাথে এই মনিটরটিতে আরও দেওয়া হয়েছে স্মার্ট ইমেজ, লো ইনপুট ল্যাগ, আলট্রা-ওয়াইড ডিসপ্লে কালার গ্যামুট এবং স্মার্ট এরগো স্ট্যান্ড, ৫ ওয়াট × ২ বিল্ট ইন স্পীকার আর ইনপুট পোর্ট হিসাবে রয়েছে দুইটি এইচডিএমআই ও একটি ডিসপ্লে পোর্ট।

ইভনিয়া ২৪এমআইএন৩২০০জেডএ: মনিটরটিতে ২৪ ইঞ্চির আইপিএস প্যানেল এর এফএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ গেমিং এর জন্য এতে আছে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম ও এনভিডিয়া জি সিঙ্ক কম্পাটিবিলিটি। ১৬৫ হার্জ রিফ্রেশ রেট ও ১ মিলি সেকেন্ড এমপিআরটি ফাস্ট রেসপন্স টাইম। ইনপুট পোর্ট হিসাবে দেওয়া হয়েছে দুইটি এইচডিএমআই ও একটি ডিসপ্লে পোর্ট। এছাড়াও বিল্ট ইন স্পিকারসহ স্মার্ট এরগো স্ট্যান্ড ফিচার রয়েছে।

ক্রিয়েটর সিরিজ ২৭ই২এফ৭৯০১: ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্স, ভিডিও এডিটিং সহ প্রফেশনাল কাজের জন্য এতে রয়েছে ২৭ ইঞ্চির আইপিএস ব্ল্যাক প্রযুক্তির প্যানেল। ৪ দিকে বেজেল ছাড়া মনিটরটি প্রিমিয়াম বিল্ট- কোয়ালিটির ও স্টাইলিশ মডার্ন ক্রাফটেড ডিজাইনের। ফোরকে আলট্রা-ওয়াইড রেজোলিউশন, প্রো-কালার স্ট্যান্ডার্ড, ডিসিআই-পি৩ ৯৮%, কালার গ্যামুটঃ এসআরজিবি ১০০%, আরইসি ৭০৯:১০০%, এনটিএসসি ১১০.৫% অ্যাডোব আরজিবি ১০৮.৬% এছাড়াও এতে রয়েছে এইচডিআর ৪০০ সার্টিফিকেশান। হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য রয়েছে ইউএসবি ৩.২, ইউএসবি সি পোর্ট। সাথে আছে মাল্টি ভিউ কেভিএম সুইচ প্রযুক্তি যা মনিটরটিতে কিবোর্ড –মাউস সংযোগসহ দুইটি কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম। মাল্টিভিউ, আই কেয়ার, স্মার্ট এরগো স্ট্যান্ড, ইউএসবি হাব এর মতো ফিচার সমূহ মনিটরটি কে করে তুলেছে অনন্য।

ফিলিপস এর সকল মনিটরের সাথে থাকছে ৩ বছরের ব্রান্ড ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

সর্বশেষ

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি