সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
32 C
Dhaka

ত্রিমুখী লড়াইয়ে বেসিস নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন তিনটি দলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দল তিনটি হলো রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে ‘টিম সাকসেস’ ও মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে ‘টিম স্মার্ট’।

তিনটি দলের নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে টিম ক্রিয়েটিভ-এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ও ‘ওয়ান টিম’-এর নেতৃত্বে আছেন বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ। তিনি এরও আগে চারবার কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১২-১৩ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক, ২০১৩-১৪ মেয়াদে সাধারণ সম্পাদক, ২০১৪-১৬ মেয়াদে জ্যেষ্ঠ সহসভাপতি, ২০১৬-১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহসভাপতি এবং ২০২২-২৩ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘টিম সাকসেস’-এর নেতৃত্বে আছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। তিনি এর আগে তিনবার কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯-২০০১ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে কোষাধ্যক্ষ, ২০০২-২০০৩ মেয়াদে সাধারণ সম্পাদক ও ২০১৮-২১ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার তিনবার কার্যনির্বাহী পরিষদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

‘টিম স্মার্ট’-এর নেতৃত্বে আছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। তিনিও এর আগে দুইবার কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪-১৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৬-১৮ মেয়াদে পরিচালক এবং ২০২২-২৩ মেয়াদে পরিচালক দায়িত্ব পালন করছেন। তিনিও তিনবার কার্যনির্বাহী পরিষদে কাজ করছেন।

বেসিস সূত্রে জানা গেছে, আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ হবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

১১ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচন করতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে ১ জন করে নির্বাচিত হবেন।

এর আগে, বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি