বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

ঢাকায় ডিজিটাল ফেক নিউজ যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টিভি২৪ প্রতিবেদক: বিশ্বব্যাপী ইন্টারনেটে ভুয়া খবর এবং গুজবের পরিমাণ বেড়েই চলেছে। গুজবের কারণে হচ্ছে সহিংসতা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গুজবের জনরোষে ২০১৯ সালেই আহত হয়েছেন ২৫ জন। মারা গেছেন কমপক্ষে ৭ জন।

২০২০ এ করোনা পরিস্থিতেতে ভার্চুয়াল জগতে বেড়েছে গুজবের অস্তিত্ব। এমন পরিস্থিতে গুজব ও ভুয়া তথ্য যাচাইয়ে সাংবাদিকদের জন্য বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিশনে করোনাকালিন সচেতনতা অবলম্বন করে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা।

প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম সাংবাদিকদের জন্য ডিজিটাল ফেক নিউজ যাচাই কর্মশালা সিরিজের আয়োজন করে।

‘ডিজিটাল ভেরিফিকেশন ওয়ার্কশপ’ শিরোনামের ওয়ার্কশপটিতে নানা টুলস ও ভুয়া সংবাদ যাচাইয়ের দিক নির্দেশনা মেলে।

দিনব্যাপী এই অধিবেশন পরিচালনা করেন সাংবাদিকতা, প্রযুক্তি এবং আইন বিশেষজ্ঞরা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- ব্রাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাইমুম রেজা তালুকদার, দৈনিক যুগান্তর এর সাংবাদিক মিজানুর রহমান সোহেল, আইসিটি ডিভিশন এর এলআইসিটি প্রজেক্ট এর সোসিয়াল মিডিয়া ও ব্রান্ডিং স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলাম, এফএনএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ এবং প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী ও চেয়ারপার্সন রাখশান্দা রুখাম।

বক্তারা কর্মশালায় রিভার্স ইমেজ যাচাইকরণ, খবব যাচাই, ইন্টারনেট নিউজ আর্কাইভ যাচাই এবং সোশ্যাল মিডিয়া অডিটের জন্য জিও-লোকেশনের ব্যবহার বিষয়গুলি হাতে কলমে দেখানো হয়। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় খবর ভ্যারিফিকেশন করার নানান টুলস।

এর আগে রাজশাহীতে সিরিজের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর। সেখানে রাজশাহী অঞ্চলের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

এছাড়াও প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশ এর নিরাপদ ডট অনলাইন প্ল্যাটফর্মটি প্রদর্শিত করা হয় যেখানে সকল বয়স ও পেশার মানুষের জন্য ডিজিটাল নিরাপত্তা ভিত্তিক নানান কন্টেন্ট ও টুল পাওয়া যাবে ।

কর্মশালাটির স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আছে আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রোগ্রাম।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি,...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি