রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার মাইল২ এর অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার সিকিউরিটি শিক্ষার নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার তথ্য প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান মাইল২ এর সাথে যৌথভাবে কাজ করবে। গত ২৫ জুন ২০২৩, সাইবার সিকিউরিটি সেন্টার মাইল২-এর একটি অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে, এশিয়া অঞ্চলের প্রতিনিধি জনাব আলমগীর হোসেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমানকে এটিসি সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বøু টিম বাংলাদেশের জনাব আলমগীর হোসেন এবং জনাব তারেক আজিজসহ মাইল২ এর প্রতিনিধিরা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, ডিন একাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার, ড. মোহাম্মদ নাদির বিন আলী, এবং সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক জনাব মোঃ মারুফ হাসান।

মাইল২ বিশ্বব্যাপী স্বীকৃত সাইবারসিকিউরিটি সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠান। মাইল২ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে দক্ষ সাইবার নিরাপত্তা পেশাদার তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান এই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে উচ্ছ¡াস প্রকাশ করে বলেন, বাংলাদেশে সেরা সাইবার নিরাপত্তা শিক্ষা প্রদানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে মাইল২ অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যাত্রা  শুরু করেছে যা অত্যান্ত আনন্দের। শিক্ষার্থী এবং প্রফেশনালরা এখান থেকে সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্ররয়াজনীয় দক্ষতা এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেট অর্জনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার উন্নয়নে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাইল২-এর এশীয় অঞ্চলের প্রতিনিধি, জনাব আলমগীর হোসেন, সহযোগিতার বিষয়ে বলেন, “আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারকে আমাদের অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্রগুলির নেটওয়ার্কে যুক্ত করতে পেরে আনন্দিত। আমাদের দক্ষতা এবং অজ্ঞিতাগুলো একত্রিত করে, আমরা বাংলাদেশে একটি শক্তিশালী সাইবার সিকিউরিটি ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্য কাজ করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি