সোমবার, আগস্ট ১০, ২০২৬
27.7 C
Dhaka

জনসম্পৃক্ত মোবাইল অ্যাপ তৈরি করলো মেয়েরা, বাস্তবায়ন করলে কমবে নানা ঝামেলা

টেকভিশন২৪ ডেস্ক: কোনো ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়লে যেন তার কাছের মানুষরা তারা অবস্থান জেনে উদ্ধার করতে পারে, নারীদের নানারকম হয়রানি থেকে বাঁচতে এবং শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও শিক্ষকরা মিলে তথ্য, নোট বা উপকরণ দিয়ে সহায়তা প্ল্যাটফর্মের মতো অ্যাপ তৈরি করে বিজয়ী হলো মেয়েরা। ৩৫ থেকে ১০টিকে বাছাই করে ৩টি টিমকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

৩ মে (সোমবার) বিকেল ৪টায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন আয়োজিত ‘ব্রিজিং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া টু ইনক্রিজ পার্টিসিপেশন অব ওমেন ইন আইসিটি সেক্টর: চ্যালেঞ্জেস এন্ড স্কোপ’ শীর্ষক অনলাইন ওয়েবিনারের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিডিওএসএনের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিডিওএসএনর সাধারণ সম্পাদক মুনির হাসান, বিজ-এনগেইজমেন্ট লিড বিডিঅ্যাপস মো. আলতামিশ নাবিল, বিচারকমন্ডলী ও বিজয়ী দলের সদস্যরা।

বিজয়ী দলগুলো হচ্ছে, চ্যাম্পিয়ন- ওয়াচার 24-7, প্রথম রানার আপ- QWERTY, দ্বিতীয় রানার আপ- NullPointerExceptions। তারা যথাক্রমে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র শিক্ষার্থী। মেয়েদের জন্য মোবাইল অ্যাপ প্রতিযোগীতার মূল আয়োজক বিডিওএসএনের ইএসডিজি প্রজেক্ট ও ন্যাশনাল অ্যাপ স্টোর অব বাংলাদেশ বিডিঅ্যাপসের যৌথ উদ্যোগে। বিচারক হিসেবে ছিলেন, ফয়সাল আহমেদ হেড অব ইনোভেশন এন্ড ব্রান্ডেড ডিজিটাল সার্ভিসেস রবি, মো, ইফতেখার আলম ইসহাক ডেপুটি সিটিও এসএসএল ওয়া্রলেস, কাজী হাসান রবিন যুগ্ম সাধারণ সম্পাদক বিডিওএসএন।

জাফর ইকবাল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে যাবার জন্য আলাদা সুযোগ তৈরী করে দিতে হবে। যদি সেটা আমরা করতে না পারি তবে দেশ, সমাজ, রাষ্ট্র পিছিয়ে যাবে। “তোমরা পারবে” কথাটুকু দিয়েই মেয়েদের অনেক কঠিন কাজে অনুপ্রাণিত করা সম্ভব। একটু সুযোগ দিলে তারা আরো অনেক বেশি দিতে পারবে দেশকে।

আইটি খাতে মেয়েদের অংশগ্রহণ কম উল্লেখ করে মুনির হাসান বলেন, আইটি খাতে তাদের অংশ ১৩ শতাংশেরও কম, আইটি উদ্যোক্তা ১ শতাংশেরও কম। এখন ধীরে ধীরে এর পরিবর্তন হচ্ছে। আমার মনে হয়, একাডেমি সাথে মেয়েদের যুক্ততা এবং বিভিন্ন আয়োজন এর খবর তাদের কাছে পৌছাতে পারলেও এই সংখ্যাটা আরো বেড়ে যাবে।

মেয়েদের নিয়ে কর্মশালায় তাদের বিভিন্ন প্রশ্নের ধরণ দেখে এই সেক্টরে নারীদের আগ্রহ বাড়ছে বলে উল্লেখ করেন আলতামিশ নাবিল। এমন একটি প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে মেয়েরাও খুব খুশি বলে জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিওএসএনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাসান রবিন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি