বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

গ্রাহক কমছে মোবাইল ইন্টারনেটে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: নভেম্বেরেও ২ লাখ মোবাইল ইন্টারনেটে ব্যবহারকারী কমে গেছে। এ নিয়ে টানা দুই মাস ধরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। অক্টোবরে ৩ লাখ ৭২ হাজার এই ইন্টারনেট ব্যবহারকারী কমেছিলো।

বিটিআরসির সর্বশেষ হিসেবে নভেম্বরে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার। যা অক্টোবরে ছিলো ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে এটি ছিলো ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার। টানা পাঁচ মাস বৃদ্ধি পর টানা দুই মাস ধরে কমলো এই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।

এদিকে আগের হিসাবে স্থিতিশীল রয়েছে ব্রডব্যান্ড ব্যবহারকারী। নভেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর  সংখ্যা দাঁড়িয়েছে ৮৬  লাখ ৫৬ হাজার। যা অক্টোবর ও সেপ্টেম্বর হতে বাড়েওনি আবার কমেওনি।

করোনার শুরুতে মার্চে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার, এপ্রিলে ৯ কোটি ৩১ লাখ ১ হাজার, মে মাসে ৯ কোটি ৪০ লাখ ২৮ হাজার, জুনে ৯ কোটি ৪৯ লাখ ৫ হাজার, জুলাইয়ে ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার এবং আগস্টে ছিল ৯ কোটি ৯৬ লাখ ১৮ হাজার সংযোগ।

ব্রডব্যান্ডে মার্চে ছিলো ৮০ লাখ ৮৪ হাজার, এপ্রিলে  ও মে মাসে এই সংখ্যা আর বাড়েনি। জুনে এসে এটি এক লাফে প্রায় ৬ লাখ বেড়ে হয়ে দাঁড়ায় ৮৫ লাখ ৭১ হাজার । কিন্তু আবারও জুলাই এবং আগস্ট মাসে তা আর বাড়েনি। সেপ্টেম্বরে এসে ব্যবহারীর সংখ্যা বাড়ে ১ লাখের মতো।        তথ্যসূত্র: টেকশহর।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি