শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
27.7 C
Dhaka

ওয়ালটনের সহযোগিতায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীন হাই—টেক পার্ক কর্তৃপক্ষ। এতে সংগীত পরিবেশন করে বিশ্ববিখ্যাত জার্মান ব্যান্ড দল ‘স্করপিয়নস’ এবং বাংলাদেশের ‘চিরকুট’। কনসার্টের সহযোগী ছিলো বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন।

৬ মে স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় অনুযায়ী ৭ মে শনিবার সকালে) ‘লেট দ্য মিউজিক স্পিক’ প্রতিপাদ্যে কনসার্টটি অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে ম্যাডিসন স্কোয়ারের একই স্থানে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করা হয়। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ গরীব দেশগুলোর শিশুদের সাইবার নিরাপত্তায় সহায়তা তহবিল গঠনে ব্যয় হবে।

কনসার্টে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শামীম ওসমান, এডভোকেট নূরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদেরী কিবরিয়া, বাংলাদেশ হাই—টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

কনসার্ট চলাকালে ১৪ হাজার আসন ক্ষমতার অডিটরিয়ামটি ছিলো কানায় কানায় পূর্ণ। দর্শক—শ্রোতারা ‘স্করপিয়নস’ এবং ‘চিরকুট’ ব্যান্ডের জাদুকরী সুরের মুর্ছনায় মোহিত হন। জয় বাংলা স্লোগানে ম্যাডিসন স্কোয়ার যেন আবার ফিরে গিয়েছিলো একাত্তরের সেই ঐতিহাসিক কনসার্টে।

গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’—এর একটি মনোমুগ্ধকর মুহূর্ত।

কনসার্টে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ যোগ দেন। এ উপলক্ষ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ওয়ালটনসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগোযুক্ত সুদৃশ্য বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতার শিল্পী পন্ডিত রবিশঙ্কর এবং তার বন্ধু জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলো ৪০ হাজার দর্শক—শ্রোতা।

কনসার্টে অংশ নেয়া বিশ্ববিখ্যাত সংগীত শিল্পীদের মধ্যে ছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, পন্ডিত রবিশঙ্কর, বিলি প্রিস্টান, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলায় ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কনসার্ট হতে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

৫০ বছর পর সেই একই স্থানে বাংলাদেশের অর্জন ও সাফল্য তুলে ধরতে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হলো।

এ প্রসঙ্গে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ স্থানে আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক একই ভেন্যুতে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের জন্য আইসিটি বিভাগকে অশেষ ধন্যবাদ। এমন একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ওয়ালটন পরিবার গর্বিত। এ কনসার্টের মাধ্যমে বিশ্ববাসী নতুন এক বাংলাদেশকে জানলো। এর মাধ্যমে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি সবার সামনে তুলে ধরতে পেরে ওয়ালটন গ্রুপ অত্যন্ত আনন্দিত।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি