শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

বায়োস্কোপ অরিজিনাল ওয়েব সিরিজ ‘কাবাডি’

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ স্ক্রিনে কোন অভিনেতার উপস্থিতি আপনার হাসির খোরাক জোগায়, আবার একইসাথে তার ভিলেন চরিত্র আপনাকে ভয়ে হিম করে দেয়? নিশ্চিতভাবেই বলা যায়, এ প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। প্রথমেই যার নাম মনে আসে, সে ডিপজল। বাংলা সিনেমায় ভয় জাগানিয়া ও হাস্যরসাত্মক সংলাপের কারণে তিনি অত্যন্ত জনপ্রিয়। অভিনয় থেকে বেশ অনেকদিনের বিরতি নেয়ার পর দর্শকদের আবারও আগের মতো আনন্দ দিতে অভিনয়ে ফিরছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে। প্রথমবারের মতো ওটিটিতে আসছেন এই অভিনেতা।       

কাবাডি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে বিরতি ভেঙে ওটিটি’তে ফিরছেন ডিপজল। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন রূপের ডিপজলকে।  

এর মাধ্যমেই আভাস পাওয়া যাচ্ছে এ সিরিজ দর্শকদের জন্য হতে যাচ্ছে এ ব্যস্ত সময়ের কমিক রিলিফ। এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ – এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমনায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সাথে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের –  শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্পকে আরও জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।                                

রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারী। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি