শনিবার, জুলাই ২৫, ২০২৬
28.8 C
Dhaka

স্মার্ট টেকনোলজিস ও এমটিবিএল ই-ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করেছে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল)। ১০ জানুয়ারি ২০২৩ তারিখে গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এমটিবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, স্মার্ট টেকনোলজিস এর ক্যাশ ম্যানেজমেন্টে এমটিবিএল এর ‘এমটিবি ই ব্যাংক ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস’ ব্যবহৃত হবে। ফলে, স্মার্ট এর ক্যাশ লেনদেনগুলো আগের অনেক বেশি অটোমেটেড হবে।

চুক্তি সম্পর্কে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এমটিবিএল এর মাধ্যমে লেনদেন করে আসছি। এখন পর্যন্ত ব্যাংকটির সেবায় আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশা করবো, ‘এমটিবি ই ব্যাংক’ সেবা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে আরো বেশি দ্রুততর করতে সক্ষম হবে। পাশাপাশি এখন থেকে আমাদের কাস্টমার এবং চ্যানেল পার্টনারগনের সাথে আমাদের আর্থিক লেনদেন আগের অনেক বেগবান হবে। ফলে উভয় পক্ষের অনেক মূল্যবান সময় সাশ্রয় হবে।”

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন চীফ ফাইনান্সিয়াল অফিসার মো. ফরহাদ হোসেন এবং অর্থ বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন। এদিকে, এমটিবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, ডিভিশনাল হেড অব ডব্লিউবিডি১ মোহাম্মদ মামুন ফারুক, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং আশিক ইকবাল খান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

সর্বশেষ

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি