শুক্রবার, জুন ২৬, ২০২৬
30.4 C
Dhaka

কটলার আইকনিক অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২৩ জিতলেন নগদের তানভীর এ মিশুক

ব্যবসায়িক কার্যক্রমে অভিনব কৌশল আর বিপণন ব্যবস্থায় চমক দেখিয়ে সাফল্য পাওয়ার স্বীকৃতি হিসেবে কটলার আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করছেন নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

বিপণনে মেধার স্বাক্ষর রাখা অভিনব ক্যাম্পেইন, উদ্যোগ এবং বাংলাদেশের ব্যবসায় বিপণন ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখা পেশাদার ব্যক্তিদের চলতি বছর থেকেই বিশ্বখ্যত মার্কেটিং গুরু ড. ফিলিপ কটলারের নামে ‘কটলার অ্যাওয়ার্ডস’ পুরস্কার প্রচলন করা হয়।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে মডার্ন মার্কেটিং সামিট কনক্লেভ-২০২৩ অনুষ্ঠানে তানভীরের হাতে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি। কটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে। সে কারণে বিপণনে নতুন কৌশল ও কর্মপদ্ধতি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আমরা কে, কী করছি এবং আমাদের লক্ষ্য কী, সেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী এবং আমরাও আইএমএফ, বিশ্বব্যাংকের কাছে আমাদের নিজেদের অর্জন তুলে ধরি, যার মাধ্যমে আমরা বাংলাদেশ নামের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’

কটলার আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণের পর নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গত চার বছরে শুধু বাংলাদেশের ১৬ কোটি মানুষ না, পৃথিবীর যেখানে যাই এমন কোনো প্রবাসী বাংলাদেশী নেই যারা নগদ নামটি জানে না। শুরু থেকে আমি একটি কাজই করেছি, মানুষ কোন ভাষা নিতে পারে সহজে, সেই ভাষায় কথা বলেছি। একজন কৃষক, একজন শ্রমিক কীভাবে কথা বললে সহজে বুঝতে পারে সেভাবে আমি কাজ করেছি। সেক্ষেত্রে ব্র্যান্ড গাইডলাইন, কালার বা এমন কোনো পুরনো নিয়মই আমি মানিনি।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। কটলার ইমপ্যাক্টের প্রতিনিধি হিসেবে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে আধুনিক বিপণনের জনক, তথা বিপণনশাস্ত্রের বিশ্বগুরুখ্যাত ফিলিপ কটলারের ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইয়ের বাংলাদেশ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। যেখানে মোবাইল আর্থিক সেবা নগদের অভিনব উদ্ভাবন কেস স্টাডি হিসেবে জায়গা পেয়েছে। বাইটিতে ফিলিপ কটলারের সঙ্গে সহলেখক হিসেবে কাজ করেছেন তানভীর এ মিশুক।

নগদসহ আরো বেশ কিছু ডিজিটাল কোম্পানি প্রতিষ্ঠা করার মাধ্যমে তানভীর এ মিশুক দেশের তরুণ উদ্যোক্তাদের কাছে আইকন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। কটলার অ্যাওয়ার্ডসের আগে তিনি যুক্তরাজ্যভিত্তিক ‘গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন’-এর ২০২২ সালের ফিনটেক পারসোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি