শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
30 C
Dhaka

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: দুই বছর আগে এয়ারট্যাগ প্রথম প্রকাশ্যে আনে অ্যাপল। এটি মূলত ট্র্যাকিং ডিভাইস বা অবস্থান শনাক্তকরণের জন্য ব্যবহার হয়। আসার পর থেকে প্রযুক্তিবিশারদদের আলোচনার মূলে ছিল ডিভাইসটি। বর্তমানে নতুন গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে, অ্যাপল হয়তো এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে। ২০২৪ সালের শেষ নাগাদ এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

নতুন এয়ারট্যাগ তৈরির বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মূলত বিশ্লেষক মিং চি কুওর তথ্যানুসারে বিষয়টি প্রকাশ্যে এসেছে। অধিকাংশ ক্ষেত্রে কুওর অভ্যন্তরীণ সূত্র সঠিক তথ্য দিলেও এবার অনেকটা অনুমাননির্ভর বলেই ধারণা করা হচ্ছে। কেননা এয়ারট্যাগের জনপ্রিয়তা ও বাজারের ওপর নির্ভর করেই নতুন পণ্য আনা হবে। কিন্তু এখনো এর বিক্রির বিষয়ে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।

কুওর মতে, এয়ারট্যাগের বিক্রি আশানুরূপ হয়েছে। আর এ কারণে এয়ারট্যাগ ২-এর উৎপাদনের বিষয়ে জোর দেয়া যাচ্ছে। যেহেতু এখনো নতুন ডিভাইসের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি, তাই এয়ারট্যাগ ২-তে কী ফিচার থাকবে, কী পরিবর্তন আসবে সে বিষয়েও কোনো কিছু জানা যায়নি। ২০২৪ সালের শেষে নাকি ২০২৫ সালের শুরুতে ডিভাইসটি বাজারে আসবে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি