রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

এক্সের অডিও ভিডিও কলিং সুবিধা চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার বাইরে থাকা সাধারণ ব্যবহারকারীদের জন্যও অডিও-ভিডিও কলিং সুবিধা নিয়ে আসছে এক্স। প্লাটফর্মটির এক প্রকৌশলী এনরিক বারাগান এ সুবিধার তথ্য প্রকাশ করেছেন।

গত বছর প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য এ ফিচারটি চালু করেছিল কোম্পানিটি। যেখানে আর্থিক ফি দেয়া বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়া ব্যবহারকারীরা অ্যাপ থেকে অন্যদের কল করার সুবিধা পেতেন।

চলতি বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ডিভাইসে এ সুবিধা এলেও তা শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য নির্ধারিত ছিল। জানুয়ারির শেষে ইলোন মাস্ক জানিয়েছিলেন, ফিচারটি যে টেকসই, কোম্পানি সে আত্মবিশ্বাস পেলেই অডিও-ভিডিও কলিংয়ের সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করে দেবে।

এক্সের অফিশিয়াল সাপোর্ট পেজে দেয়া পোস্টে বলা হয়, ফিচারটি এখন সব অ্যাকাউন্টেই ব্যবহার করা যাবে, যেখানে ব্যবহারকারীরা কল ও রিসিভ করার সুযোগ পাবেন। আর এক্ষেত্রে উভয় পক্ষকেই অন্তত একবার ডিরেক্ট মেসেজিং থেকে যোগাযোগ করতে হবে।

নতুন ফিচারটি ঘোষণা দেয়ার পাশাপাশি বারাগান আরো যোগ করেন, এখন থেকে ব্যবহারকারীরা চাইলে অ্যাপে থাকা সবার কাছ থেকেই কল রিসিভের সুবিধা পেতে পারেন। এ সুবিধা ব্যবহারে অ্যাপের ডিএম সেটিংয়ের মেনুতে গিয়ে স্বয়ংক্রিয় অডিও ও ভিডিও কলের সুইচে চাপ দিতে হবে, ফলে ব্যবহারকারীর ফলো করা অ্যাকাউন্ট থেকে কল রিসিভ করার সুবিধা মিলবে। এর পাশাপাশি অ্যাপটিতে এরই মধ্যে এভ্রিওয়ান নামের একটি অপশন দেখা যাচ্ছে বলেও প্রতিবেদন সূত্রে জানা গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি